Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রাহ্মনবাড়িয়া সোসাইটির শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 18, 2017 | 8:35 PM

নিউইয়র্ক : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের চার বারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন এর স্বরণে ব্রাহ্মনবাড়িয়া সোসাইটি অব ইউএসএ এর আয়োজনে জ্যামাইকার পানসী রেস্টুরেন্টে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এম কে জামান এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক হাকিম খান এবং সাবেক সাধারন সম্পাদক এইচ এম ইকবাল। উক্ত শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত কাস্টম কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক। প্রধান অথিতির বক্তব্যে আবদুল হক বলেন মরহুম কাজী আনোয়ার হোসেন ছিলেন নবীনগরের আপামর জনসাধারণের প্রিয় নেতা যিনি নবিনগরের গরীব দু:খী সকল শ্রেনী পেশার মানুষেকে ভাল বেসেছিলেন এবং সকলের ভালবাসা পেয়েছিলেন, তিনি ছিলেন একজন বড় মনের মানুষ যার অভাব কখনও পুরণ হবার নয়।শোক সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (সাবেক সভাপতি), রিয়েলটর সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, নাছির উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাছির, গোলাম মোস্তফা, অশ্রাফুল বাসার, বৃৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এবং ব্রাহ্মনবাড়িয়া সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আজাদ বাকির, সংগঠনের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, বাহার উদ্দিন খান, দবির হসাইন শামীম, সিনিয়র সহসভাপতি রানা মো: আয়াজ। শোক সভায় কোরান তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আজিজ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা এহতেশামুল হক। উপস্থিত ছিলেন সহ সভাপতি মিল্লাদুল ইসলাম, আশিকুজ্জামান তপু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, রাশেদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো: দস্তগীর, প্রচার সম্পাদক আল মামুন সরকার, ফকরুল ইসলাম মজনু, আলমগীর সরকার, শাহ মোয়াল্লেম, খলিলুর রহমান কাজল, আকতার হোসেন সহ আরো অনেকে। শোক সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সভাপতি সৈয়দ এম কে জামান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সাথে সমবেদনা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV