Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আমেরিকায় সাড়ে চার লাখ বাংলাদেশি ও ভারতীয় ঝুঁকিতে

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: March 18, 2017 | 9:02 PM

আমেরিকায় ঝুঁকিতে পড়েছেন সাড়ে চার লাখ বাংলাদেশি ও ভারতীয়। তারা এখন আমেরিকায় উদ্বেগের মধ্যে বাস করছেন। কখন তাদের আমেরিকা ছাড়তে হয় তা নিয়েই তাদের এই উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের তাড়াতে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। গত শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের তাড়াতে অঙ্গীকার করলেও তিনি নিজে একজন অভিবাসী। ডোনাল্ড ট্রাম্পের মায়ের জন্ম স্কটল্যান্ডে। পিতার প্রথম আলো দেখা জার্মানিতে। ইউরোপের বাস গুটিয়ে ক্রমে আমেরিকায়। শরণার্থী হয়ে সম্পদ নির্মাণের স্বপ্ন। সাফল্য ট্রাম্পের সময়কালে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ধনী প্রেসিডেন্ট তিনি। সরকারি হিসেবে প্রথম ১১৩ ধনীর একজন। যার নিজস্ব সম্পদ ৪৫০ কোটি ডলার। তার বিরুদ্ধে ৩ হাজার ৫০০ মামলাও ঝুলে আছে। যার অধিকাংশ জুয়াখেলা সংক্রান্ত। তিনি প্রথম আমেরিকার প্রেসিডেন্ট যিনি বিশাল জুয়াখানা এবং সবচেয়ে বেশি গলফ কোর্সের মালিক। তার রিয়েল এস্টেটের বাণিজ্য আকাশ ছোঁয়া। হোটেলের কারবারের হিসেব রাখতে তিনি নিজেই জেরবার। প্রেসিডেন্ট হওয়ার পর ব্যবসা দেখার সময় কই। হূদয়ের খাঁচায় পোষাপাখির মতো ডাকছে পুরোন ইচ্ছে। খালি বলছে, আমেরিকা ফার্স্ট। সাদারা থাকবে শীর্ষে। কালোরা ধুলোয় গড়াগড়ি দেবে। তার পরিবার উদ্বাস্তু হলেও শ্বেতাঙ্গ। তিনি কালোদের ছাঁটবেন, সাদাদের রাখবেন। বর্ণবিদ্বেষের শক্তিতেই আমেরিকা মাথা তুলবে নতুন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ