আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর : নতুন সভাপতি দর্পণ কবীর
নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দর্পণ কবীর রেজুলেশন বুক নতুন কমিটির সাধারণ সম্পাদক শওকত ওসমান রচির হাতে তুলে দেন। এ সময় তাদের পাশে বিদায়ী কমিটির সভাপতি নাজমুল আহসান ও আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকোসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৯ মার্চ বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি পদে দর্পণ কবীরকে সাধারণ সভায় কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি ক্লাবের জরুরী সাধারণ সভায় সভাপতি পদে প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদকে নির্বাচিত করা হয়েছিল। সাধারণ সভায় মোহাম্মদ সাঈদ ব্যক্তিগত অসুবিধার কারণে সভাপতি পদে থাকতে না পারার অপরাগতা প্রকাশ করেন এবং একই সঙ্গে ক্লাবের নতুন গঠিত কমিটির সহ-সভাপতি (বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক) দর্পণ কবীরের নাম সভাপতি পদে প্রস্তাব করেন। এ সময় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দর্পণ কবীর সভাপতি নির্বাচিত হন। এই কমিটিতে নির্বাহী সদস্য হিসাবে কণ্ঠভোটে নির্বাচিত হন মোহাম্মদ সাঈদ। ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত। ১৯ মার্চ ক্লাবের সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর।
সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দর্পণ কবীর বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন।
সভায় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ ও উপদেষ্টা সম্পাদক সৈয়দ উয়ালী-উল আলম। সাধারণ সভায় নিউইয়র্কে কর্মরত সাংবাদিকরা (সদস্য) অংশ নেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ