Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শাহজালাল এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসীদের যাত্রী সেবা দিচ্ছে সিপার

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 21, 2017 | 10:26 AM

নিউইয়র্ক : ঘাম এবং শ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতির ধ্বমণীকে সচল রাখা প্রবাসীদের জন্য সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে চালু হয়েছে সিপার যাত্রী সেবা। গত ১১ জানুয়ারি বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের একটি বুথে এ সেবার উদ্বোধন হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ সেবার উদ্বোধন করেন। এর পর থেকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপার এয়ার সার্ভিসের সিইও খন্দকার সিপার আহমদ। সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, সিলেট চেম্বার অব কমার্সের অন্যতম পরিচালক মোহাম্মদ লায়েছ উদ্দিন, লেখক শাহীন দেলোয়ার প্রমুখ।
সিপার যাত্রী সেবার সিইও খন্দকার সিপার আহমদ জানান, বিমান থেকে যাত্রীরা নামার সঙ্গে সঙ্গে সিপার যাত্রী সেবার কর্মীরা সেবা দেয়া শুরু করবেন। যাত্রীর ইমিগ্রেশনের সময় সিপার যাত্রী সেবা কর্মীরা কাউন্টারের বাইরে অপক্ষেমান থাকবেন। ইমিগ্রেশন এবং কাস্টমস শেষ হওয়ার পর লাগেজসহ যাত্রীকে বিমান বন্দরের বাইরে পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবেন কর্মীরা ।
সিপার আহমদ আরো বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সিপার এয়ার সার্ভিসের সেবা নিতে হলে জনপতি দিতে হবে পাঁচ ইউএস ডলার। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের সেবা নেয়ার জন্য দিতে হবে জনপতি ৮ ইউএস ডলার। বিমান বন্দর থেকে বের হয়ে কোন যাত্রীর পরিবহনের দরকার হলে সে সার্ভিসও সিপার যাত্রী সেবা নিশ্চিত করবে উপযুক্ত ফি প্রদান সাপেক্ষে।
তিনি বলেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় চলাচলকারী যাত্রী সিপার যাত্রী সেবা গ্রহণ করতে পারবেন। রোাগী বা সিনিয়র সিটিজেনদের জন্য থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা।
সিপার আহমদ বলেন, ট্রাভেল এজেন্ট অথবা প্রবাসী স্বজনরা ০১৭৫৬৪৭১৪৭১ অথবা ০১৭৫৬৪৭০৪৭০ নাম্বারে ফোন করে সেবা নিতে পারবেন। সেবা নিতে যাওয়া যাত্রী বিমান বন্দরে নেমে দেখতে পাবেন সিপার যাত্রী সেবা প্রতিষ্ঠানের কর্মীদের। তারা সিপার যাত্রী সেবার প্রিন্টেট লগো সমৃদ্ধ হলুদ রঙের বিশেষ ইউনিফর্মে অপেক্ষমান থাকবেন। কর্মীরা তাদের পরিচয়পত্রও বহন করবেন।
সিপার আহমদ আরো বলেন, কর্মীরা ইমিগ্রেশন কাউন্টারে যাত্রীর নামসমেত প্লেকার্ড নিয়ে অপেক্ষমান থাকবেন। এছাড়া বিদেশগামী যাত্রীদেরও সিপার যাত্রী সেবা প্রতিষ্ঠানের কর্মী বাহিনী ইমিগ্রেশন এবং কাস্টমস পর্যন্ত লাগেজসহ পৌঁছে দেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যাত্রীদের জন্য সিপার যাত্রী সেবা মোবাইল সার্ভিস সেবাও দেবে। যাত্রীরা নির্ধারিত ফিস দিয়ে বাংলাদেশ থেকে মোবাইল সিম নিয়ে বিমান উঠতে পারবেন। এই সিম যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। যাতে অন্তত বাংলাদেশে অন্তত বারোশ মিনিট কথা বলার টক টাইম থাকবে।
সিপার আহমদ বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি টার্মিনালেই রয়েছে সিপার যাত্রী সেবার কার্যালয়। সেখানে সার্বক্ষণিক দায়ত্বিপ্রাপ্তরা থাকবেন। কোন ধরনের অভিযোগ এবং সমস্যা থাকলে ফোন অর্থবা স্বশরীরে উপস্থিত হয়ে তা জানানো যাবে।
সিপার এয়ার সার্ভিস নিউইয়র্কে একটি অফিস খােলেছে। অফিসের ঠিকানা ২৯০৫ ৩৬ এভিনিউ, এস্টােরিয়া , নিউইয়র্ক ১১১০৬। ফোন নাম্বার ৩৪৭ ৭৬১ ৬১৫৫।
সিপার আহমদ বলেন, সিপার যাত্রী সেবা চালু হওয়ার মধ্য দিয়ে প্রবাসীদের সাথে সিলেটের যোগাযোগ সহজ হবে এবং সেই সাথে বিনিয়োগ ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
সিপার এয়ার সার্ভিস যাত্রা শুরু করে ১৯৯০ সালে। এর ধারাবাহিকতায় সিপার যাত্রী সেবা শুরু করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV