Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুনে যুক্তরাষ্ট্র সফরে আসছেন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: March 21, 2017 | 10:37 PM

মাহাতাব উদ্দিন লালন, ঢাকা থেকেঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ৷ গত ২০ মার্চ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ধানমন্ডি-৩ ড. সিদ্দিকুর রহমান উপস্থিত হয়ে তিনি এই সাক্ষাত করেন ৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ৷ এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের কাছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম তুলে ধরেন ৷ এই সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ১/১১ বিশ্বব্যাংক ঘেরাওসহ বিভিন্ন কার্যক্ষম নিয়ে দলের সাধারণ সম্পাদক সন্তোষ প্রকাশ করেন ৷ এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ড আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী নেতাকর্মীরা অনেক বেশি সক্রিয়ভাবে বিভিন্ন দলীয় ও জাতীয় অনুষ্ঠান গুলো শৃংখলার সাথে সম্পূর্ন করে থাকে৷ এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রন জানালে তিনি আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন ৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ