Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

রাইজিং ডেমোক্র্যাটিক স্টার পুরস্কার পেলেন বাংলাদেশী আমেরিকান ফারুক হোসেন

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: March 21, 2017 | 10:54 PM

আটলান্টিক সিটি : বাংলাদেশী আমেরিকান ফারুক হোসেন ‘রাইজিং ডেমোক্র্যাটিক স্টার’ পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেছেন। গত ১৯শে মার্চ রবিবার আটলান্টিক সিটির গোল্ডেন নাগেট ক্যাসিনোতে অনুষ্ঠিত আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রথম বাংলাদেশী হিসাবে তিনি এই পুরস্কার পেলেন। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ প্রায় সতেরো বছর যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাংলাদেশে থাকাকালীন তিনি ছাএ রাজনীতির সাথে ওতপ্রোতভবে জড়িত ছিলেন। তিনি রামগঞ্জ সরকারী কলেজে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

রাজনীতি তাঁর ধমনীতে প্রবাহিত হওয়ায় সুদূর মার্কিন মুলুকে এসেও মূলধারার রাজনীতিতে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির পলিটিক্যাল এ্যাকশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসাবে সমধিক পরিচিত। তিনি শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ সুখ্যাতি অর্জন করেছেন।এছাড়া তিনি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর নিউজারসি চ্যাপ্টার এর সভাপতির দায়িত্ব পালন করছেন। সদালাপী, মিতভাষী জনাব ফারুক হোসেন এর এই কৃতিত্ব কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV