মিশিগানের বিশ্ববিদ্যালয়ে জাকজমকপূর্ণ ‘বাংলাদেশ নাইট’
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান (যুক্তরাষ্ট্র) : বিকালের মিস্টি রোদের তেজ মিলিয়ে যাওয়ার আগেই রূপসী বাংলার অপরূপ সৌন্দর্য শাড়ী পাঞ্জাবিতে হাজির সবাই। এ সৌন্দর্য বাংলাদেশিদের ছাড়িয়ে অন্য জাতির ছাত্র-ছাত্রীদের ব্যাপক বিমোহিত করেছিল। আর তাই শাড়ি জামা আর পাঞ্জাবি-ফতুয়ায় অ-বাঙ্গালীদের সমাগম ছিল চোখে পড়ার মত। সন্ধ্যার আলোর মিস্টি আভায় সাথে অডিটোরিয়ামের রঙিন বাতির ঝলকানিতে ভেতরে বাহিরে একাকার।
মিশিগান অঙ্গরাজ্যের শাগিনাও ভ্যালি স্ট্যাট ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান ‘বাংলাদেশ নাইট’ নামে এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। ১১ মার্চ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের এ আয়োজনে স্থানীয় সকল বাংলাদেশি পরিবার যোগ দেন।
অডিটোরিয়ামের মঞ্চে নির্মাণ করা হয় শহীদ মিনার। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির অন্যান্য জাতি গোষ্ঠীর সকলকে আমন্ত্রন জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের মাঝে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন সাদ্দাম বিন আব্দুল্লাহ। দুই ভাগে ভাগ করা এ অনুষ্ঠানে প্রথম অংশে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উপস্থাপনা। দ্বিতীয় অংশে ছিল আধুনিক গান- নাচ। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও পারফরম করেন রুবাইয়াত হোসাইন সার্থক, সাদিয়া মেহজাবিন, এশা কাদের, নূর আলম, রাহুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আগত অতিথিদের নিয়ে পোলাও – কোরমা ও মিস্টি দিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
‘বাংলাদেশ নাইট’ এর প্রধান পৃষ্ঠপোষক মিশিগান বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ ডঃ দেবাশিস মৃধা ও চিনু মৃধা সক্রিয় উপস্থিত ছিলেন । সংঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক খন্দকার আবির রহমান ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম (শাহিন), পিনাকপানি দে সহ শহরের বাংলাদেশি কমিউনিটির সকলে। সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট সাদিয়া মেহজাবিন জানালেন, শাগিনাও ভ্যালি স্ট্যাট ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান ২০১৪ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশি ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যাসোসিয়েশানের কাজকর্ম বেশ গতি পায়। শাগিনাও শহরের স্থানীয় বাংলাদেশিরা সব সময় কার্যক্রমে অংশগ্রহণ করেন। এতো পূর্বে এ ছাত্র সংগঠনের আয়োজনে ঘুড়ি উৎসব ও মেহেদী উৎসব ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








