মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতে চাই নি, স্ত্রীর পরামর্শে হয়েছি: টিলারসন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী হতে চান নি। এ জন্য চেষ্টাও করেন নি। স্ত্রীর পরামর্শে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রধান কূটনীতিকের প্রস্তাবটি গ্রহণ করেছেন। এক্সন মোবিলের সাবেক প্রধান বলেছেন, ট্রাম্পের প্রস্তাবে হতবিহ্বল হয়ে পড়েছিলেন তিনি।
রক্ষণশীল সংবাদ ওয়েবসাইট ইন্ডিপেন্ডেন্ট জার্নাল রিভিউকে বেইজিং সফরের সময়ে দেয়া সাক্ষাতকারে টিলারসন বলেন, আমি এই চাকরি চাইনি, এর সন্ধানও করিনি। আমি বরং নাতি-নাতনীদের সঙ্গে থাকতে খামার বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। কিন্তু আমার স্ত্রী বললো, আমার এই চাকরিটিই করার কথা।
৪০ বছর এক্সন মোবিলে কাটানো টিলারসন বৃহস্পতিবার ৬৫ বছরে পা দিতে যাচ্ছেন। টিলারসন বলেন, নভেম্বরের নির্বাচনের আগে কখনো ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়নি। যখন নির্বাচনে জেতার পর তাকে ডাকলেন, তখন টিলারসন ভেবেছিলেন তেল কোম্পানিতে অভিজ্ঞতার প্রেক্ষাপটে বিশ্ব সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাইবেন ট্রাম্প।
তিনি যোগ করেন, যখন আলোচনার শেষে আমাকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় হল আমি হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। তখন স্ত্রী রেন্টা সেন্ট ক্লেয়ারকে এই বিষয়ে বললে সে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমাকে নিয়ে স্রষ্টার পরিকল্পনা শেষ হয়নি। সে আমাকে বোঝালো আমার এই প্রস্তাব গ্রহণ করা উচিত, সে সঠিক ছিল। টিলারসনের আগে কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই ছিল না। বিবিসি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’