Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল শেখের ফান্ডরেজিং ডিনার ৩০ এপ্রিল ওজন পার্কে

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 24, 2017 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখের ফান্ডরেজিং ডিনার আগামী ৩০ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। বাঙালী অধ্যুষিত ওজন পার্কের ৮৮-০৩, ১০১ এভিনিউর ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে এদিন সন্ধ্যা ৭টায় হেলাল শেখের এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হবে। ওজন পার্কের দাওয়াত রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ১৮ই মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ফান্ডরেজিং আয়োজনের সিদ্ধান্ত হয়।
সমাবেশে বক্তারা ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের নির্বাচনী তৎপরতা জোরদার করার মাধ্যমে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান সুসংহত করার আহবান জানিয়েছেন। তারা বলেন, আগামীতে আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য হেলাল শেখের এ নির্বাচন ভূমিকা রাখবে। বক্তারা বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের লক্ষে আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। বক্তারা বাংলাদেশী কমিউনিটি তার নির্বাচনী প্রচার টিম হয়ে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করে বলেন, হেলাল শেখকে বাংলাদেশী কমিউনিটি সর্বাত্মক সহযোগিতা দিলে আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত।
সমাবেশে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে সবসময় ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে হলে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, আশার কথা আমেরিকার অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে তারাই হবেন আমেরিকার অন্যতম নিয়ন্ত্রক শক্তি। অনেক কিছুই নির্ভর করবে ইমিগ্র্যান্টদের সমর্থনের ওপর।
তিনি মূলধারায় বাংলাদেশীদের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে বেশি বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই। তিনি উপস্থিত নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ওজন পার্কের মসজিদ আল আমানের প্রেসিডেন্ট কবির চৌধুরী এবং কমিউনিটি অ্যক্টিভিস্ট মুহাম্মদ আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় এ সমাবেশে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল আবু শেখকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
নির্বাচনী প্রচারনা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আতাউল গণী আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর মুহাম্মদ সুলতান কবীর, ব্যবসায়ী আবদুল মুতালিব রহিম নুনুই, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ বদরুল হক, কমিউনিটি অ্যক্টিভিস্ট আবু নাসের, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, মাহমুদুর রহমান, আল আমান মসজিদ এর প্রাক্তন সভাপতি হাজী সামছুদ্দীন সোনাই, মুহাম্মদ আবদুর রউফ মুকুল, ইয়র্ক বাংলা’র সম্পাদক মাওলানা রশীদ আহমদ, আবদুন নূর, বেলাল আবু শেখ, ইয়ূথ লিডার আনোয়ার খান, তরুণ রাজনীতিবিদ সাগর মুহাম্মদ ছানু, ফরহাদ হোসেনসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উদ্দীন, মোহাম্মদ আবদুল আহাদ, সাইফুল আলম, ময়নূল হক, মোঃ আবুল হোসেন, মুহাম্মদ রহমান, ব্রাদার ওমার কামীস, আবদুর রাশীদসহ ওজন পার্ক এলাকার বাঙালী কমিউনিটির সকল শ্রেণী পেশার মানুষ ।
উল্লেখ্য, ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV