বাংলাদেশের নারীর স্বাস্থ্য এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয় : জাতিসংঘের কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইম্যান সাইড ইভেন্টে ডা. জাকিয়া
জাতিসংঘ, নিউইয়র্ক : জাতিসংঘের কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইম্যান এর ৬১তম অধিবেশনের সাইড ইভেন্টে বাংলাদেশী আমেরিকানদের পক্ষে ফেম-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ডাক্তার জাকিয়া জাহান। নিউইয়র্কে জাতিসংঘে এ অধিবশেনটি চলে ১৩ থেকে ২৪ মার্চ। ডাক্তার জাকিয়া জাহান অধিবেশনে বাংলাদেশের নারীদের সম্পর্কে বলেন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভিশন ২০২১ নামক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। জয়িতা এর মধ্যে অন্যতম সফল প্রকল্প। গ্রামের ছাত্রীদের বৃত্তি প্রদান ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করছে বর্তমান সরকার। একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প সফলতা লাভ করেছে। বাংলাদেশে গত দুই দশকে ৬৬% মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে । এইসব সাফল্যগাঁথার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন বাংলাদেশের নারীর স্বাস্থ্য এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। প্রজনন স্বাথ্যসহ নারীর সার্বিক স্বাস্থ্য সচেতনতা তাঁদের ক্ষমতায়নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি একজন বাংলাদেশী আমেরিকান হিসেবে বলতে চাই বাংলাদেশের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বিশ্ববাসীর অনেক কিছু শেখার আছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহন অপরিহার্য। কৃষি থেকে শুরু করে রাজনীতিসহ সবক্ষেত্রে নারীর পদচারণা জাতীয় উন্নতিতে বিশাল প্রভাব বিস্তার করবে বলে আমার বিশ্বাস। বর্তমান সরকার এসডিজি অব জেন্ডার ইকোয়ালিটি নারী পুরুষ সাম্য ও নারীর ক্ষমতায়নের জন্য সিইডিএডাবলিও এবং বেইজিং প্লাটফর্ম এর প্রয়োগ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নারীর স্বাস্থ্য এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। প্রজনন স্বাথ্যসহ নারীর সার্বিক স্বাস্থ্য সচেতনতা তাঁদের ক্ষমতায়নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আর্থসামাজিক উন্নতি এবং জনজীবন তথা রাজনৈতিক জীবনে তাদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান ব্যতীত দারিদ্র্য ও নারী পুরুষ বৈষম্য দূর করা সংকটপূর্ণ হয়ে দাঁড়াবে। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক মান্যবর বার্নারডিতো আঝুয়া,মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ওয়াল্ড ইয়ুথ এ্যালায়েন্সের সিইও এ্যানা হ্যাল্পাইন এসডিজি নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন গাইনি বিশেষজ্ঞ ডা: ডেনিয়েল্যাে কয়েষ্টনার, ফেম মেডিক্যাল রেসিডেন্ট নিরা লপেটেগুই এবং ওম্ব ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি এ্যানি ক্যাথরিন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’