Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: March 25, 2017 | 10:51 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে ২৩শে মার্চ অগ্নিঝরা মার্চের আলোকে বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সংগ্রামী সাধারন সম্পাদক সুবল দেবনাথ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV