Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র ৩ জুন ইফতার এবং ১৬ জুলাই বাষির্ক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: March 26, 2017 | 12:59 PM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস এর স্কলাষ্টিকা কোচিং সেন্টারে গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০১৭ ও আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল সুন্দর ভাবে পালনের লক্ষ্যে কার্যকরী কমিটির ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ ।

উক্ত সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: সাজিজুল ইসলাম সুজন, সহ সভাপতি মো: রবিউল ইসলাম, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম , সহ সভাপতি মো: কামরুজ্জামান গুলু, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: ইমদাদুল হক, এম এ রহমান, মো: তাহাউদ্দিন, যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন , যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মো: বশির উদ্দিন , দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন , প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ , সহ অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সমাজ কল্যান সম্পাদক মো: মামুনুর রশিদ সরাজ, সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ , তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল, কার্যকরী কমিটির সদস্য মো: আরিফুল ইসলাম শিমুল, মো: আসগর আলী, মো: ইমরান হোসেন সহ আরো অন্যান্য নেতৃবন্দ ।

সভার শুরুতেই ২৫ মার্চ গনহত্যা দিবসে ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মহান মুক্তিযু্দ্ধ চলাকালীন অগনিত শহীদদের ও বীর মুক্তিযাদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় । উক্ত সভায় সবার সিদ্ধান্ত ক্রমে আগামী ৩ জুন ২০১৭ আসন্ন রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল এবং আগামী ১৬ জুলাই বার্ষিক বনভোজন ও ঈদ পুর্নমিলনী করার সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়া উক্ত ইফতার মাহফিল ও বনভোজন সুন্দর ভাবে পালনের লক্ষ্যে মো: আমিনুল ইসলামকে আহবায়ক ও মো: রবিউল ইসলামকে সদস্য সচীব করে ইফতার মাহফিল উদযাপন কমিটি এবং মো: আব্দুল হামিদকে প্রধান সমন্বয়কারী ও মো: আব্দুল জব্বারকে সমন্বয়কারী, এম এ রহমানকে আহবায়ক ও মো: সাজেজুল ইসলাম সুজনকে সদস্য সচীব করে বার্ষিক বনভোজন ও ঈদ পুর্নমিলনী উদযাপন কমিটি গঠন করা হয় ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV