Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের সকল কার্যক্রমে প্রবাস থেকে অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার সংকল্প’ : স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: March 26, 2017 | 1:04 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের সকল কার্যক্রমে প্রবাস থেকে অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার সংকল্প’ ব্যক্ত করা হলো স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশ থেকে। ২৫ মার্চ শনিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি রেস্টুরেন্টে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদির মিয়া। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা হেদায়েতুল ইসলাম মিন্টু গভীর শ্রদ্ধায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ৩০ লাখ শহীদকে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। অতিথি হিসেবে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল আলম, রেফায়েতউল্লাহ, নজরুল ইসলাম বাবুল, লুৎফুল করিম, জাফরউল্লাহ, মোবাস্বর হোসেন, আ¯্রাব হোসেন, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, মাঈনুদ্দিন পাটোয়ারি, এম এ জলিল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হোস্ট সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফ আলী খান লিটন। সমাবেশ পরিচালনা করেন মোহাম্মদ আলমগীর।  সভাপতির সমাপনী বক্তব্যে কাদির মিয়া বলেন, ‘নানা প্রতিক’লতা সত্বেও জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ বহু সূচকেই ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। সমৃদ্ধির এই ধারা এগিয়ে নিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ সহায়তা অব্যাহত রাখতে হবে।’ মুুক্তিযুদ্ধের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV