জালালাবাদ এসোসিয়েশনের সহযোগিতায় কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম : কনস্যুলেট জেনারেল অব নিউইয়র্ক কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে। কনস্যুলেট সেবার মধ্যে ছিল এমআরপি, নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নী, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহযোগিতায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে কানেকটিকাট প্রবাসীদের এ সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী
উৎসবমুখর পরিবেশে কনস্যুলেট সেবা গ্রহণ করেন। কানেকটিকাটে ম্যানচেসটার ৮২৪ মেইন স্ট্রিটে গত ২৪ ও ২৫শে মার্চ শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেপুটি কনস্যাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি মোবাইল টীম এ কনস্যুলেট সেবা প্রদান করে। কনস্যুলেট টীমের অন্য্ন্যা সদস্যরা হলেন শামীম হোসেন (ফার্স্ট সেক্রেটারী পাসপোর্ট ও ভিসা), মাসুমা আক্তার শেলী (এডমিনিস্ট্রেটিভ অফিসার), মোহাম্মদ কবির হোসেন (পার্সোনাল অফিসার) এবং আবু জাফর (অফিস সহকারী)। কনস্যুলেট টীমকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন জালালাবাদ এসোসিয়শনের সাবেক তিন সাধারন সম্পাদক জুনেদ এ খান, ময়নুল হক চৌধুরী হেলাল ও আহমেদ জিলু, সংগঠনের সাবেক কর্মকর্তা তৌফিকুল আম্বিয়া, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়শনের সাবেক কোষাধ্যক্ষ সোহেলুর রহমান স্বপন, ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুর রহমান অপু, তারেক আম্বিয়াসহ বিপুল সংখ্যক জালালাবাদবাসী।
সেবা গ্রহণকারী কানেকটিকাট প্রবাসীরা জানান, অত্যন্ত আন্তরিকতা ও সুশৃংখলভাবে কনস্যুলেট সেবা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা দোরগোড়ায় কনস্যুলেট সেবা পেয়ে দারুণ উতফুল্ল। দু’দিনব্যাপী কনস্যুলেট সেবা প্রদান কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর