Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: March 27, 2017 | 6:56 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘জঙ্গিবাদের তকমা লাগিয়ে বিশেষ মহলের দৃষ্টির মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় আরোহনের ফন্দি এঁটেছে আওয়ামী লীগ। এমন মতলবেই বিএনপিকে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে’-এমন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল। ‘অথচ বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলের অভিযান শুরুই হয়েছে বিএনপির আমলে এবং বিএনপি যে কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এটি আন্তর্জাতিক বিশ্বকে নতুন করে বলার নেই’-উল্লেখ করেন বাদল। বিএনপির এই নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেই তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নেয়া সম্ভব। এই সত্যকে ধারণ করেই শহীদ জিয়ার আদর্শের সকল কর্মীকে ইস্পাতদৃঢ় ঐক্য রচনা করে সামনের নির্বাচনে বিএনপির বিপুল বিজয় নিশ্চিত করতে হবে।’

২৬ মার্চ রোববার রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সম্মিলিত উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলের এ সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। বিএনপি নেতা সাঈদুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. এসআই শেলী এবং নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, আশরাফ হোসেন, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, নূরল ইসলাম, বৌদ্ধ রতন বড়–য়া, রফিক উদ্দিন, আককিুল হক, ওয়াহেদ আলী মন্ডল, হাফিজুর রহমান পিন্টু, হুমায়ূন কবীর, আমিনুল ইসলাম জুয়েল, শরিফ চৌধুরী পাপ্পু প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাওলানা আতিক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন। একাত্তরের মার্চে কিংকতর্ববিমূঢ় জাতিকে দিক-নির্দেশনা দিয়ে, পচাত্তরে একদলীয় স্বৈরশাসনের কবল থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এবারের স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যয় হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে রক্ষার।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV