২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের প্রতি নিউজার্সী আওয়ামী লীগের আহবান
নিউজার্সি : ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানী সেনাবাহিনী যে নৃশংস হত্যা চালিয়েছিল তা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। ২৫ মার্চ রাতে বাঙালির উপর চালানো হত্যার ঘটনা পৃথিবীতে বিরল যা ভিয়েতনামের যুদ্ধে সংঘটিত নৃশংসতাকেও হার মানায়। এই নারকীয় হত্যার ঘৃণা জানানোর ভাষা আমাদের জানা নেই। পৃথিবীতে মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করে তা আমাদের জানা ছিল না। ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় নিউজার্সীর প্যাটারসন শহরের জাকির বেকারীতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউজার্সি আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। সভায় ২৫ মার্চ কালো রাতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। এ ছাড়া ভবিষ্যতে মানবজাতির উপর যেন এভাবে আর কোন বর্বর হামলার ঘটনা না ঘটে সেজন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আবদুল মালিক চুন্নুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় অনুষ্টিত ওই সভায় অন্যানদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, অর্থমন্ত্রীর আবুল মাল মুহিতের এ পি এস যাবেদ সিরাজ ,নিউজার্সি আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির তোফায়েল, সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু , নিউজার্সি যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা শাহজান শাহ ,নৃপেন্দ্র পাল। আর নিউজার্সি আওয়ামীলীগর ওই সভায় নিউজার্সি আওয়ামীলীগের নেতৃবৃন্দের পাশাপাশি নিউজার্সি যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ