Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন : বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রাসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: March 29, 2017 | 10:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিসহ বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্ক উন্নয়নের জয়গানের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেট হাউজ ও এ্যাসেম্বলী হাউজে পূর্ণ মর্যাদায় স্থানীয় সময় ২৮ মার্চ মঙ্গলবার পৃথকভাবে রেজুলেশন পাশ করে ‘বাংলাদেশ ডে’ নামে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এবারের অধিবেশনে পুরো মার্চ মাসকেই ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’ হিসেবে ঘোষণার পাশাপাশি ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে রেজ্যুলেশন করা হয়। নিউইয়র্ক সিটি থেকে দেড়শত মাইল দূর স্টেট রাজধানী আলবেনীর সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’ উদযাপন উপলক্ষে এদিন শতাধিক প্রবাসী বাংলাদেশী রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দেন। নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে ষষ্ঠবারের মতো আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এ উপলক্ষে স্টেট অ্যাসেম্বলি ও সিনেটে বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসের ওপর রেজুলেশন গ্রহণ, অর্ভ্যথনা সভা, সম্মাননা প্রদানসহ দিনব্যাপি নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা অ্যাসেম্বলি হাউজে এবং স্টেট সিনেটর রুবিন ডিয়াজ স্টেট সিনেটে তা উত্থাপন করেন। বর্ণিল এ আয়োজনে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের উভয় কক্ষের সামনে উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অংশগ্রহনকারী সকল বাংলাদেশী দারুণভাবে উপভোগ করেন ঐতিহাসিক মুহূর্তটি। নিউইয়র্কের রাজধানী আলবেনীর অনুষ্ঠানস্থল এদিন পরিণত হয় প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায়।
স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনের রেজুলেশন দু’টিতে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। স্টেট সিনেটের অধিবেশনে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসহুদ ইকবাল। এরপর সিনেটর রুবিন দিয়াজ রেজুলেশনটি পাঠ করে শুনানোর পর কয়েকজন সিনেটর এর ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ ডে রেজুলেশন উপস্থাপনকালে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, তার পতœী পেন্ডোরা চৌধুরী, শামীম মিয়া, রেক্সোনা মজুমদার, শাহেদ আহমদ, এ ইসলাম মামুন, আবদুর রব ধলা মিয়া প্রমুখ সিনেট ফ্লোরে এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশীরা সিনেট হাউজ কক্ষের গ্যালারীতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডে রেজুলেশন উপস্থাপনকালে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, তার পতœী পেন্ডোরা চৌধুরী প্রমুখ এসেম্বলী ফ্লোরে এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশীরা এসেম্বলী হাউজ কক্ষের গ্যালারীতে উপস্থিত ছিলেন।
সিনেট হাইজে রেজুলেশনটি পাশ হওয়ার আগে এ্যাসেম্বলী হাউজের অধিবেশন চলাকালে হাউজে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন পাস হয়। এ্যাসেম্বলী হাউজেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসহুদ ইকবাল। এ্যাসেম্বলী হলে রেজুলেশনটি পাঠ করেন প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে খ্যাত এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা। রেজুলেশনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করে তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়।
স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান হয়।

স্টেট এ্যাসেম্বলী ও সিনেট হাউজের আনুষ্ঠানিকতার আগে আলবেনী হলে সমাজকর্মে বিশেষ অবদানের জন্য স্টেট সিনেটর রুবিন দিয়াজ বাংলাদেশ ডে কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশি মালিকানাধীন আমেরিকার স্বনামধন্য আইটি শিক্ষা প্রতিষ্ঠান ‘পিপল অ্যান্ড টেক’র সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, কমিউনিটি এক্টিভিস্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক, বাংলাদেশ ডে’র প্রস্তাবক মাহবুব আলম, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী মোবাশ্বের আহমেদ হাশিমীকে প্রক্লামেশন প্রদান করেন। এসময় এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতি সম্প্রতি নিহত বাংলাদেশ ডে’র অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা কমিটির কো-অর্ডিনেটর জাকির খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
পরে স্টেট এ্যাসেম্বলী ও সিনেট হাউজের আনুষ্ঠানিকতা শেষে স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ ৬ সিনেটর ও এ্যাসেম্বলীম্যান আলবেনী হলে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এক অর্ভ্যথনা পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসহুদ ইকবাল। এসময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত বাজিয়ে শোনানো হয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশ ডে কমিটির কাছে এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা ও সিনেটর রুবিন দিয়াজ হাউজ দু’টিতে পাসকৃত রেজুলেশনের কপি হস্তান্তর করেন।
এছাড়া এসময় বাংলাদেশ ডে কমিটি ভূক্ত ১৩ টি সংগঠনকে সাইটেশান প্রদান করা হয়। সাইটেশানপ্রাপ্ত সংগঠনগুলো হচ্ছে : বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি, বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন, ব্রঙ্কস পূজা কমিটি, বাংলাদেশ-আমেরিকান পলিটিকেল একশান কমিটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, ব্রঙ্কস বাংলাদেশ উইম্যান’স এসোসিয়েশন এবং বাংলাদেশ-আমেরিকান উইম্যান এসোসিয়েশন।
অনুষ্ঠানে স্টেট সিনেটর রুবিন দিয়াজ, এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ ১২ জন সিনেটর ও এ্যাসেম্বলীম্যান, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখ, বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, ‘পিপল অ্যান্ড টেক’র সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ ডে কমিটির সদস্য আবদুস শহীদ, (বাংলাদেশ ডে’র প্রস্তাবক) মাহবুব আলম, শামীম মিয়া, মনজুর চৌধুরী জগলুল, শাহেদ আহমদ, এ ইসলাম মামুন, ফরিদা ইয়াসমিন, প্রফেসার আবদুল কায়্যূম, দেবব্রত পোদ্দার ও বাবলুর হোসাইন, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু, ফখরুল ইসলাম দেলোয়ার, নজরুল হক, গাফ্ফার চৌধুরী খসরু, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, টাইম টিভির ডাইরেক্টর মেহেরুন্নেসা জোবাইদা, এডভোকেট নাসির উদ্দিন, আবদুর রব ধলা মিয়া, এটর্নী প্যারি ডি সিলভার, রফিকুল ইসলাম, জুনেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রফেসার মুজিবুর রহমান, আরশাদ আলী, কফিল উদ্দিন চৌধুরী, হারুন আলী, কবি নাসরিন চৌধুরী ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নের্তৃবৃন্দ।

বাংলাদেশ ডে কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক কূটনীতিক আবদুর রাজ্জাক, প্রবীণ সাংবাদিক জাকিয়া খান, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ ও চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমানসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টেট সিনেটর রুবিন দিয়াজ, এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ অন্যান্য সিনেটর ও এ্যাসেম্বলীম্যানগণ তাদের বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে তাদের অবদানের ভূঁয়সী প্রশংসা করেন। তারা সবসময় ইমিগ্র্যান্ট তথা বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতিসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটিকে সিনেটর ও এ্যাসেম্বলীম্যানগণ তাদের অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্ক উন্নয়নেও সম্ভাব্য ভূমিকা রাখার কথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেট সিনেটর রুবিন দিয়াজ, এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্ক আরো জোরদারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ আগামী ৩০ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টায় ওজন পার্কের ৮৮-০৩, ১০১ এভিনিউর ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে অনুষ্ঠিতব্য তার ফান্ডরেজিং ডিনারে সকলকে আমন্ত্রণ জানান। এসময় হেলাল শেখ তার নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির পক্ষ থেকে অ্যাসেম্বলিমেন লুইস সেপুলভেদা ও স্টেট সিনেটর রুবিন ডিয়াজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এদিকে, বাংলাদেশ ডে উদযাপন উপলক্ষে নজরুল হকের সম্পাদনায় ব্রীজড ন্যাশানস নামে একটি স্মরণীকা প্রকাশ করা হয়। স্মরণীকাটি বাংলাদেশ ডে’র অন্যতম উদ্যোগক্তা প্রতিষ্ঠাতা কমিটির কো-অর্ডিনেটর জাকির খানের স্মরণে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও বিকালের নাস্তার আয়োজন করে বাংলাদেশ ডে কমিটি।
উল্লেখ্য যে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ রোববার স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনের কার্যক্রম বন্ধ থাকার কারণে ২৮ মার্চ বাংলাদেশ ডে উদযাপন করা হয়।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশ ডে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পূর্বেই একটি আয়োজক কমিটি গঠন করা হয়। বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব লকে চেয়ারম্যান করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : আবদুস শহীদ, মাহবুব আলম, শামীম মিয়া, মনজুর চৌধুরী জগলুল, শাহেদ আহমদ, প্রফেসার আবদুল কায়্যূম, এ ইসলাম মামুন, ফরিদা ইয়াসমিন, দেবব্রত পোদ্দার ও বাবলুর হোসাইন।
উল্লেখ্য, নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে প্রথমবারের মতো স্টেট সিনেট হাউজে বাংলাদেশ ডে উদযাপিত হয় ২০১২ সালে। ঐতিহাসিক বাংলাদেশ ডে বিলটি পাশ হয় ২০১২ সালের ২৪ মার্চ। নিউইয়র্কের ইতিহাসে ওইদিন আলবেনীতে স্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডে রেজুলেশন গ্রহণ এবং প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এই ঐতিহাসিক উদ্যোগটির প্রধান রূপকার ছিলেন ব্রঙ্কস থেকে নির্বাচিত সিনেটর রুবিন ডিয়াজ। তাকে রেজুলেশন তৈরি করে সহযোগীতা করেন এটর্নী লুইস সিপুলভেদা (অ্যাসেম্বলিমেন)। তাদের সহযোগীতা করেন বাংলাদেশ ডে’র অন্যতম উদ্যোগক্তা জাকির খানসহ ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ।
ওই সময় বিলটি সিনেটে উত্থাপিত হলে সিনেটর রুবিন ডিয়াজ সিনেটে বাংলাদেশের স্বাধীনতার বিশদ বিবরণ তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের মার্চে অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা, মুক্তিযুদ্ধের নয় মাসে বাংলাদেশীদের আত্মত্যাগ এবং পাকিস্তানী বাহিনীর হাতে বাংলাদেশী মা-বোনদের সম্ভ্রমহানির কথা সবিস্তারে তুলে ধরেন। সেদিন মাত্র ২০ মিনিটের মধ্যে সিনেটে এই ঐতিহাসিক বিলটি সর্বসম্মতভাবে পাশ হয়ে যায়। এর পর থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে পৃথকভাবে রেজুলেশন পাশ করে ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে আসছে।
এদিকে, নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’র অনুষ্ঠানে যোগ দিতে আসা  প্রবাসী বাঙালীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেট হাউজে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা অসাধারণ। যুক্তরাষ্ট্রের কোন সিনেট বা এসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপনের নজীর এখানেই স্থাপিত হয়েছে। সকল বাংলাদেশী এজন্য গর্ভবোধ করেন। তারা বলেন, যে আমেরিকা মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিলো ৪৭ বছর পর সে আমেরিকার স্টেট সিনেট ও এ্যাসেম্বলীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এ আনন্দ এ গর্ব শুধু প্রবাসীদের নয়, এ আনন্দ গোটা বাংলাদেশের।

অর্ভ্যথনা পার্টিতে বক্তব্যের প্রতিবাদ
এদিকে, আলবেনী হলে স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদাসহ ৬ সিনেটর ও এ্যাসেম্বলীম্যান এর আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে অর্ভ্যথনা পার্টিতে শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক হিসেবে বক্তব্য শুরু করলে তার প্রতিবাদ জানান উপস্থিত যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা নুরুল ইসলামসহ অন্যরা। আয়োজকদের হস্তক্ষেপের কারণে সভার কাজে আর বিঘœ ঘটেনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV