Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে কালচারাল এসোসিয়েশনের স্বাধীণতা দিবস উদযাপন : জাকির খানের খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 29, 2017 | 11:45 PM

নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারেল এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীণতা দিবস উদযাপন ও সাধারণ সভা গত ২৬শে মার্চ ব্রঙ্কসের স্টারলিংস্থ তানিয়া বিউটি সেলুন পার্টি হলে অনুষ্টিত হয় । সংগঠনের সভপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট কমিউনিটি নেতা, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের বিজনেস বিষয়ক সম্পাদক ও সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক হেনু মিয়া ও এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিনকন ।
সভায় স্বাধীণতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয় স্বাধীণতা যুদ্ধে হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ট অর্জন । এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন জাতি কখনো তাদেরকে ভুলবে না । এই দিন আমাদের শ্রেষ্ট সন্তানরা দেশ ও জাতির জন্য হাঁসি মুখে জীবন না দিলে আমরা কখনো একটি স্বাধীন ভূখন্ড ও লাল সবুজের পতাকা পেতাম না । আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মশাহিদ চৌধুরী, আবুল কাহের আকন্দ ও লোকমান হোসেন লুকু, কবি ও লেখক রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সরোয়ার চৌধুরী, আইন ও স্কুল শিক্ষা সম্পাদক রাফাত চৌধুরী, ক্রীডা ও আপ্যায়ন সম্পাদক আপ্তাব খান মোহন, প্রচার ও গন সংযোগ সম্পাদক ফখর উদ্দীন, কমিউনিটি এক্টিভিষ্ট সাহিদ আলী ও আশরাফুজ্জামান সোহেল আহমদ, আলমগীর কবির শামীম ও আলতা মিয়া ।
উল্লেখ্য আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্টান হওয়ার কথা থাকলেও সংগঠনের অন্যতম পৃষ্টপোষক ও শুভার্থী জাকির খানের আকশ্বিক মৃত্যুতে সাংস্কৃতিক অনুষ্টান বাতিল করা হয় । সভায় স্বাধীণতা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় । সভায় অতি সম্প্রতি নিহত কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ও রিয়েলেটর জাকির আহমদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় । সভায় জাকির খানের খুনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় ।
সভায় সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । সভায় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় ।
সভার দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় সংগঠনের সাধারণ সভা । সভায় সর্ব সম্মতি ক্রমে সংগঠনের কার্যরী কমিটি ২৩ সদস্য বিশিষ্ট থেকে কমিটি ২১ সদস্য বিশিষ্ট করা হয় । সভায় সর্ব সম্মতি ক্রমে সংগঠনের কিছু শূন্য পদে নতুন নেতৃত্ব মনোনয়ন দেওয়া হয় । নতুন নির্বাচিত নেতৃবৃন্দরা হচ্ছেন সহ সভাপতি পদে লোকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী ও আলমগীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক পদে সরোয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, আইন ও কুল শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাফাত চৌধুরী ও কার্যকরী সদস্য পদে আলতা মিয়াকে নিযুক্তি প্রদান করা হয়। উল্লেখ্য সম্প্রতি  এই পদগুলো শূন্য হওয়ায় এই নিযুক্তির প্রয়োজন দেখা দেয়।
সভায আগামী ২রা জুলাই ব্রঙ্কসে পথমেলা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এই পথ মেলা সফল করতে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয । সভায় সংগঠনের কার্যকরী কমিটির সভা আগামী ২৩ এপ্রিল রাত ৮ ঠায় একই স্থানে করার সিন্ধান্ত নেওয়া হয় । সভায় সংগঠনের সাধারণ সদস্য ড্রাইভ দেওয়ার সিন্ধান্ত দেওয়া হয় ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV