Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুবলীগ কুইন্স বরো কমিটি গঠন, আহ্বায়ক নান্টু মিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: March 30, 2017 | 12:08 AM

শব্দ নিউজ, নিউইয়র্ক : গত ২৭ মার্চ সন্ধায় অনুষ্ঠিত হয় যুবলীগ কুইন্স বরো শাখার বার্ষিক সম্মেলন। নান্টু মিয়াকে আহ্বায়ক, তপন জাভেদ ও এস তানভিরকে যুগ্ম আহ্বায়ক করে ২৪ সদস্য নিয়ে কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক এ কে এম তরিকুল ইসলাম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ ২৪ সদস্যের এই কমিটিকে অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে কুইন্স বরো যুবলীগ শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক এ কে এম তরিকুল ইসলাম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।
কুইন্স বরো যুবলীগ শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ কামাল বনি, জিয়াদুর রহমান, মোহাম্মদ আলম, সামিউর চৌধুরী সাভাব, আজিজ আলী, কনক, মাইনুল হাসান, সুমন আহম্মেদ, ফিদাল খান, সাইদুর রহমান সুমন, বেলাল হোসাইন, তাজুল ইসলাম, নাব্বির চৌধুরী, নাসিম কুরাইশী, আবুল হাসনাত সুজন, ফয়সাল মাদাদী, জুহান আহমেদ, হাসান চৌধুরী, শরিফ আহমেদ, মোহাম্মদ আলী ও  মুরাদ রহমান।
 সম্মেলনে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং ১৫ই আগটে সপরিবারে শহীদ বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদ্য গঠিত কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক  নান্টু মিয়া বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রের সারিতে দাঁড় করাতে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই প্রচেষ্টাকে সফল করতে আমরা যুবলীগসহ মূল দলের সকল নেতা-কর্মীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সম্মেলনে অতিথি বক্তারা বলেন, ১৯৭১ সালের এই মাসে বাঙ্গালী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছিল। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন কাজ এবং বড় দায়িত্ব। আর সেই মহান দায়িত্ব পালনের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে   কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক  কমিটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV