রাজশাহীর এস এম আলম জাহাঙ্গীরের ইন্তেকাল
নিউইয়র্ক প্রবাসী মোতাহার হোসেনের শ্বশুর ও গাজালা হোসেনের পিতা সাবেক আর্মি সিভির সার্ভিস একাউন্ট অফিসার এস,এম, আলম জাহাঙ্গীর রাজশাহীর ছোট বন গ্রামে গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…… ওয়ানিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে সহ ধর্মিনী সেলিনা বানু, দুই কন্যা, এক ছেলে এবং নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেণ। রাজশাহীর কুটিপাড়া, সারদায় তার জন্ম হয়। বুধবার জানাজা শেষে রাজশাহীর সফুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। নিউইয়র্ক প্রবাসী গ্রেটার রাজশাহীর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রবীনের মামা হন মরহুম এম এস আলম জাহাঙ্গীর, জনাব জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, গ্রেটার রাজশাহী এসোসিয়েশন ও রাজশাহী জেলা এসোসিয়েনের বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ। অনেকেই মরহুম জাহাঙ্গীরের জামাতা, মোতাহার হোসেন ও তার সহধর্মির্নীর হিলসাইড, জ্যামাইকাস্থ বাসভবনে গিয়ে শোক ও সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর