নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৪৭তম মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ হাটবাজার পার্টি হলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত সোমবার ২৭শে মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ। প্রথমে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল আলম সিদ্দীকী। ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে আতœত্যাগী সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলের কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত ধ্বনিত হয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, আইন বিষয়খ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান মামুন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, কোষাধ্যক্ষ আবুল মনসুর আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শাহানারা রহমান, নুরুল আবছার সেন্টু।
নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ খন্দকার, উপদেষ্টা কফিল চৌধুরী, সহ সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, ক্রীড়া সম্পাদক আশরাফ আলী খান লিটন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মোর্শেদা জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদ খান বদরুল, প্রচার সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল মতিন পারভেজ, উপ-দপ্তর সম্পাদক সাইকুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক সুব্রত তালুকদার, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হাদী, রশীদ রানা, খায়রুল আলম খোকন প্রমুখ।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি এ কে এম আলমগীর। যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু। সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন, সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, হুমায়ুন আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইফজাল আহমেদ চৌধুরী, ফরহাদ হোসেন প্রমুখ।আওয়ামী লীগ নেতা অরুণ কুমার পাল, ময়েজ উদ্দিন আহমদ। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুবলীগ সদস্য সাইফুল্লাহ ভূঁইয়া। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক পংকজ তালুকদার।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্সের জ্যামাইকা শাখার সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সহ সভাপতি সমিরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রুকলীন শাখার সিনিয়ির সহ সভাপতি হাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওজনপার্ক ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এল ডি কামাল। চার্চ ম্যাকডোনাল্ড শাখার সভাপতি ইসমত হক খোকন, সাধারণ সম্পাদক মোমিনুল হক সুমন।
প্রধান অতিথির বক্তব্যে য্ক্তুরাষ্ট্রে আওয়ামী লীগ সভাপতি জনাব ডঃ সিদ্দিকুর রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের যে ঐক্যের বন্ধন সৃষ্টি হয়েছে তা যে কোন মূল্যে ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং ঐক্য বিনষ্ট কারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি আরো বলেন দলীয় হাই কমান্ডের নির্দেশে ২০১৯ সালের নির্বাচনে দলকে সহযোগিতা করার জন্য একযোগে কাজ করার জন্য নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকারিয়া চৌধুরীকে ভারমুক্ত করে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন আগামী ২৯ই মার্চ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে “আর্চাও ব্লাড সেন্টার ফর ডেমেক্রেসী” কর্তৃক আয়োজিত সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সেমিনারটি যে কোন মূল্যে প্রতিহত করার জন্যে আওয়ামী পরিবারের সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান, সভাপতির বক্তব্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক কর্মকর্তা যিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের নথিতে চাকুরী চ্যুত ও পলাতক হিসেবে চিন্থিত। কাওসার মুমিন কর্র্র্তৃক সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য যুক্তরাষ্ট্রের সকল গণ মাধ্যমের প্রতিনিধি ও স্বাধীনতার স্বপক্ষের সকল প্রবাসীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। জাকারিয়া চৌধুরী আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে পুনরায় নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি জনাব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা শহীদ হাসান। আরও সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রায়ন তাজ, রিপন রহমান, প্রমি তাজ। তারার আলো শিল্পীগোষ্ঠী নিউইয়র্কের প্রেসিডেন্ট মিনা ইসলাম, পর্না ইয়াসমিন, ডাঃ নার্গিস রহমান, শাহানাজ বেগম, তামান্না হাসিনা, শিবলী। তবলায়-সাত্তার মাহমুদ। সাউন্ড সিস্টেমে ছিলেন টি.জে সাউন্ড এন্ড এন্টারটেইমেন্ট। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ