Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

রুশ প্রতিষ্ঠান থেকে উপার্জনের কথা গোপন করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: April 2, 2017 | 9:13 AM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ২০১৫ সালে রাশিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অর্থ প্রাপ্তির কথা গোপন করেছিলেন। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত নতুন আর্থিক হিসাবে বিষয়টি উঠে এসেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন চাপের মুখে পদত্যাগ করেন ফেব্রুয়ারি মাসে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, মাইকেল ফ্লিন ফেডারেল এথিকস কর্মকর্তাদের কাছে ব্যক্তিগত যে আর্থিক হিসাব দাখিল করেছিলেন তাতে রাশিয়া সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান থেকে বক্তব্যের সম্মানী নেয়ার কথা উল্লেখ ছিল না। পরে তিনি সংশোধিত একটি ফর্মে উল্লেখ করেন যে উপার্জন আসা উৎসগুলোর মধ্যে রয়েছে রাশিয়ান সরকার সমর্থিক টিভি নেটওয়ার্ক আরটি, ভোলগা-ডিনেপর গ্রুরে সঙ্গে সংশ্লিষ্ট একটি ইউএস এয়ার কার্গো প্রতিষ্ঠান এবং রাশিয়ান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কাই ল্যাবের ইউএস সাবসিডিয়ারি।  
প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আর্থিক হিসাব প্রকাশের অংশ হিসেবে শনিবার ওই ফর্ম দুটি প্রকাশ করে হোয়াইট হাউজ।
ফ্লিন প্রথম ফর্মটি দাখিল করেছিলন ১১ই ফেব্রুয়ারি। পদত্যাগে বাধ্য হওয়ার কয়েক দিন আগে। ওই ফর্মে তিনি উল্লেখ করেছিলেন একটি স্পিকার্স ব্যুরো থেকে সম্মানী পেয়েছিলেন তিনি। তবে বক্তব্য দেয়ার বিনিময়ে কোন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মানী পেয়েছিলেন তা উল্লেখ করা থেকে বিরত থাকেন।
বিষয়টির সঙ্গে পরিচিত এক সূত্র জানিয়েছেন, ফ্লিনের জমা দেয়া প্রাথমিক ফর্মটি ছিল একটি খসড়া। হোয়াইট হাউজ কাউন্সেলস অফিস এবং অফিস অব গভার্নমেন্ট এথিকসের সঙ্গে আলোচনায় এটা পর্যালোচনা ও সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তবে ফ্লিন পদত্যাগ করার পর ওই প্রক্রিয়া থমকে গিয়েছিল। সম্প্রতি হোয়াইট হাউজ কর্মকর্তারা ফ্লিনকে ওই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন। বক্তা হিসেবে তিনি যে যে প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি অর্থ পেয়েছিলেন তা উল্লেখ করতে বলা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV