Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি জুলি রহমানের বর্ণাঢ্য একক কবিতা সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: April 2, 2017 | 6:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী স্বনামখ্যাত কবি জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা। ব্রঙ্কসের বাংলাবাজার-স্টারলিংয়ের মামুন’স টিউটোরিয়ালে স্থানীয় সময় ১ এপ্রিল শনিবার সন্ধ্যায় উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস আয়োজন করে এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। এ কবিতা সন্ধ্যায় কবি জুলি রহমানের কবিতা ছাড়াও পরিবেশিত হয় তার রচিত মনোজ্ঞ নৃত্য নাট্য, গীতি নাট্য, গীতি কবিতা, পূঁথি ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে পিনপতন নিরবতায় কবি জুলি রহমান স্বরচিত ১৬টি কবিতা আর বাচিক শিল্পীরা আবৃত্তি করেন তার রচিত আরো ১১টি কবিতা।
  আয়োজক সংগঠনের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিশিষ্ট গবেষক, কবি ও চিত্রকর ড. দলিলুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, ডা. রুমানা সবুর, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, প্রফেসর আবদুল কায়্যূম, প্রফেসর আমিনুল হক (চুন্নু), সংস্কৃতি কর্মী মোশাররফ হোসেন, সাংবাদিক-লেখক মনিজা রহমান, লেখক সুনিয়া কাদের, ছড়াকার সরফ উদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব এইচ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতী, কবি হাবিব ফয়েজি, স্বপন কুমার, মাসুম আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, তিতুমির, মামুন রহমানসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, কবি, সাহিত্যিক, গল্পকার, প্রবন্ধকার, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী।
এর মধ্যে কবি জুলি রহমানের কাব্য আলোচনায় অংশ নেন বিশিষ্ট গবেষক, কবি ও চিত্রকর ড. দলিলুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, কবি এবিএম সালেহ উদ্দিন, ডা. রুমানা সবুর, মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, প্রফেসর মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কবি জুলি রহমান বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ছাড়াও অন্যান্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অনুষ্ঠানে। একপর্যায়ে আয়োজক সংগঠনের উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।


বর্ণাঢ্য এ আয়োজনের দ্বিতীয় পর্বে কবি জুলি রহমানের কবিতা ছাড়াও পরিবেশিত হয় তার রচিত মনোজ্ঞ নৃত্য নাট্য, গীতি নাট্য, গীতি কবিতা ও সঙ্গীতানুষ্ঠান।
কমিউনিটি এক্টিভিস্ট ডা. নাহিদ খান কবি জুলি রহমানের পরিচিতি তুলে ধরেন। জুলি রহমানের ছোট গল্প চিত্রা থেকে পড়ে শুনান গল্পকার নাসরীন চৌধুরী, উপন্যাস থেকে পড়েন কবি রওশন হাসান। এর পরেই কবি জুলি রহমান তার স্বভাব সুলভ স্বরচিত ১৬টি কবিতা পড়ে শুনান। আর বাচিক শিল্পীরা আবৃত্তি করেন তার রচিত আরো ১১টি কবিতা। মামুন’স টিউটোরিয়ালের সুপরিসর হলভর্তি উপচেপড়া দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধের মত তা উপভোগ করেন। বাচিক শিল্পীদের মধ্যে ছিলেন সাবিহা রহমান তারিন, গোপন সাহা, ক্লারা রোজারিও, শুক্লা রায়, পলি শাহিনা, মো. ইলিয়াস হোসেন, লুবনা কাইজার প্রমুখ।
কবি জুলি রহমানের কথা এবং গীতিকার-সুরকার নাদিম আহমেদের সুরে এ কবিতা সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহমিনা শহীদ ও খায়রুল ইসলাম সবুজ।গীতি নৃত্যে অংশ নেয় নতুন প্রজন্মের সাদিয়া রহমান তন্বী, সাবিয়া রহমান তারিন, নাসরিন মিতু ও নাট্যকার সৈয়দ আহমেদ রতন। গীতি নৃত্যে কন্ঠ দেন শিল্পী শামিমআরা আফিয়া। জুলি রহমানের পরিচালনায় গীতি কবিতায় অংশ নেন রওশন হাসান, নাট্যকার সৈয়দ আহমেদ রতন, মাকসুদা আহমেদ, কামরুন্নাহার রীতা ও মেহের চৌধুরী। সাদিয়া রহমান তন্বীর পরিচালনায় গীতি নাট্যে অংশ নেন সৈয়দ আহমেদ রতন, রওশন হাসান, বেলাল বেগ, মেহের চৌধুরী, মাকসুদা আহমেদ, নাসরীন চৌধুরী, কামরুন্নাহার রীতা, পলী শাহিনা, লুবনা কাইজার, জুঁই ইসলাম প্রমুখ।
নতুন প্রজন্মসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা গভীর রাত পর্যন্ত বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন। ব্রঙ্কসে প্রথম বারের মত আয়োজিত একক এ কবিতা সন্ধ্যা দর্শকদের মুগ্ধ করে দারুণ ভাবে। অনুষ্ঠান উপভোগ করতে দুর দুরান্ত থেকেও ছুটে আসেন নতুন প্রজন্মসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ। সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী সংস্কৃতি সেবীদের মিলন মেলায়। এ ধরনের নির্মল আয়োজন মনে রাখার মত বলে মন্তব্য করেন অনুষ্ঠানে আসা অনেকেই। সকলের মুখনিশ্রিত বাণী  কবি জুলি রহমান নন সংখ্যা লঘিষ্ঠ, তিনি সর্বদাই সংখ্যা গরিষ্ঠ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ছড়াকার মনজুর কাদের। সাউন্ড সিস্টেমে ছিলেন অনুপ দাশ। শেষে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।
বক্তারা প্রবাসের অন্যতম সেরা কবি জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা আয়োজন করে তাকে উৎসাহ প্রদান এবং পরিচ্ছন্ন নির্মল বিনোদনের জন্য বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কর্মকর্তাদের সাধুবাদ জানান। এ ব্যতিক্রমী উদ্যোগের ভূঁয়সী প্রশংসা করেন তারা।
সংগঠনের সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব বলেন, প্রবাসের অন্যতম সেরা কবি এবং তাদের সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা আয়োজন করতে পেরে তারা ধন্য ও গর্বিত। সকলকে ধন্যবাদ জানিয়ে তারা কমিউনিটির জন্য কল্যাণমূলক সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলি রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য : মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV