Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিহত বাংলাদেশি জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মত বিনিময় : ২২ জুন ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে বিশাল প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: April 3, 2017 | 8:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আগামী ২২ জুন ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে বিশাল প্রতিবাদ সভার ডাক দিয়েছে কমিউনিটির নের্তৃবৃন্দ।
স্থানীয় সময় গত ২ এপ্রিল রোববার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ।
প্রয়াত জাকির খানের এলাকা নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসী আহুত এই সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি আব্দুস শহীদ দুদু। সংগঠনের প্রতিষ্ঠকালীন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক জুনেদ আহমদ চৌধুরী ও অর্গেনাইজেশনের সাধারণ সম্পাদক শামীম মিয়া। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সিনিয়ার সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখ, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল বাসিত চৌধুরী, আব্দুর রব দলা মিয়া, আজিমুর রহমান বুরহান, তোফায়েল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, হারুন আহমদ চৌধুরী, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, প্রফেসার আব্দুল কাইয়ুম, এডভোকেট নাসির উদ্দীন, মাহবুব আলম, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সাংবাদিক সাখওয়াত হোসেন সেলিম, আহসান হাবিব, মেসবাউজ্জামান, ডা, নাহিদ খান, নজরুল হক, নুরে আলম জিকু, নুরুল এহিয়া, রফিকুল ইসলাম, কফিল আহমদ চৌধুরী, শাহজাহান শাহ, মনির আহমদ, নুরে আলম জিকু, মাকসুদা আহমেদ, রিয়াজ উদ্দীন কামরান, মোহতাসিম বিল্লাহ তুষার, রাশেদুল ইসলাম শিশু, শামীম আহমদ প্রমুখ।
সভায় প্রয়াত জাকির খানের দু’সহোদর জুবের আহমদ খান ও নাদির আহমদ খানও বক্তব্য রাখেন। তারা তাদের পরিবারের এই দুর্দিনে সহযোগীতা করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় জাকির খানের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভায় জাকির খানের খুনী তাহার মাহরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ২২ জুন ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে দিনভর সকল স্থরের নারী-পূরুষের অংশ গ্রহণের মাধ্যমে বৃহত্তম প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার পরবর্তী তারিখ আগামী ২২ জুন। এদিন জাকির খানের খুনী তাহার মাহরানকে ব্রঙ্কস সুপ্রিম কোর্টে হাজির করা হবে।
মত বিনিময় সভায় জাকির খানের বিচারের দাবীতে গঠিত জাষ্টিস ফর জাকির খান ওয়েব সাইটে গিয়ে দেশ ও প্রবাসের সবাইকে অন লাইনে সাইন করার আহবান জানানো হয়।
সভায় জাকির খানের বিচারের দাবীতে জনমত গড়ে তুলতে আগামী ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটি আয়োজিত বৈশাখী মেলায় জাষ্টিস ফর জাকির খান নামে একটি বুথ খোলার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তারা জাকির খানের মামলা পরিচালনায় সহযোগীতার জন্য কমিউনিটির পক্ষ থেকে অভিজ্ঞ এটর্ণি নিয়োগের ব্যাপারে মতামত ব্যক্ত করেন। এ ব্যাপারে ফান্ডরেইজিংয়ের জন্য কেউ কেউ পরামর্শ দেন।
সভায় জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবির এই সামাজিক আন্দোলনে সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করতে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদকে আহবায়ক, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক জেড চৌধুরী জুয়েলকে সদস্য সচিব এবং বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারকে প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র করে একটি কমিটি গঠন করা হয়।
সভায় জাকির খানের বিদেহী আতœার মাগফেরাত এবং তার বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মইনুল ইসলাম।
সভায় বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কাওছারুজ্জামান কয়েছ, হোসেন আহমদ, ফয়ছল চৌধুরী, লোকমান হোসেন লুকু, আব্দুর রহিম, মনজুর চৌধুরী জগলু, মখন মিয়া, সবুর আহমদ খান, হেলাল আহমদ, কাওছার আহমদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সরোয়ার আলী, চৌধুরী মোমিত তানিম, সামাদ মিয়া জাকের, ইহাহিয়া খান, বুবহান উদ্দীন, নুর উদ্দীন, মামুন রহমান, রেহানুজ্জামান, সৈয়দ খছরুজ্জামান, কবির আহমদ খান, আপ্তাব উদ্দীন খান মোহন, জুই ইসলাম, জুবের চৌধুরী, নুরুজ্জামান লিপনসহ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলে এ কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV