প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলা ভাষা-সংস্কৃতি শিক্ষার প্রত্যয়ে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল ব্রুকলীন শাখা চালু
নিউইয়র্ক: প্রবাসের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা এবং সংস্কৃতি শিক্ষার প্রত্যয়ে আবারো বাংলা স্কুল চালু করেছে। ব্রুকলীন শাখায় বাংলা স্কুল চালু করা হয়েছে গত ১ এপ্রিল ব্রুকলীনের নোয়াখালি সোসাইটির ভবনে। প্রতি সপ্তাহের রোববার বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস চলবে। বিপুল সংখক ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভানুদ্ধায়ীর উপস্থিতিতে ফিতা কেটে ও বেলুন উডড়িয়ে ব্রুকলীনে বাংলা স্কুলের শুভ উদ্ভোধন করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাহিম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধক্ষ মুহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব ও মোহাম্মদ আজাদ বাকির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মুস্তাফা কামাল পাশা (বাবুল) ও এমদাদুল হক কামাল, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজু মিয়া, নোয়াখালী সোসাইটির সাবেক কর্মকর্তা নজির ভ্যান্ডারী, বিশিষ্ট রাজনীতিবীদ ও লেখক শামসুদ্দিন আজাদ, চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, সাকো আমেরিকা, কিডস পি ডি ডি টেকলার্স এর প্রেসিডেন্ট ও সিইও এম মাহাব, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাবেক সদস্য সিরাজুল হক জামাল, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ কাইয়ুম, মোঃ মনির, জাকির হোসাইন প্রমুখ।
ব্রুকলিন বাংলা স্কুলের শিক্ষিকার দায়িত্বে আছেন ফারজিন রাকিবা কবির।এদিকে বাংলাদেশ সোসাইটির ভবনে বাংলা স্কুল চালুর লক্ষ্যে ছাত্রছাত্রী রেজিস্টেশন শুরু হয়েছে। অরিচেই সোসাইটি ভবনে বাংলা স্কুল চালু করা হবে। একই সাথে ব্রঙ্কস এবং ম্যানহাটানে বাংলা স্কুল চালু করা হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ