বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সভা : কম্পিউটার শিক্ষা ও স্পোকেন ইংলিশ ক্লাস চালুর সিদ্ধান্ত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির ভবনে ২ এপ্রিল সন্ধ্যায় সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ুব, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু। সভায় সর্বসম্মতভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা করা হয় পহেলা বৈশাখ নিয়ে। এ ছাড়াও সভায় ডা. মঈনুল ইসলাম মিয়ার অপারগতার কারনে তাঁর পরিবর্তে অধ্যাপক দেলোয়ার হোসেনকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে মনোনীত করা হয়। অন্যদিকে অন লাইনে ভোটার নিবন্ধনের প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কম্পিউটার শিক্ষা ও স্পোকেন ইংলিশ ক্লাস চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর