গান কবিতায় নিউইয়র্কে পঞ্চ কবিকে স্মরণ
নিউইয়র্ক : গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গান ও কবিতায় বাংলা সাহিত্যের কালজয়ী পঞ্চ-কবিকে স্মরণ করা হলো। গত ২রা এপ্রিল রোববার গাঙচিল এর ৭৪ তম নিয়মিত আসরে খান শওকত এর সভাপতিত্বে এবং মৌসুমী রহমান এর উপস্থাপনায় তুলে ধরা হয় একটি ব্যতিক্রমী আসর। বাংলা সাহিত্যের পঞ্চকবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি অতুল প্রসাদ সেন, কবি দ্বীজেন্দ্রলাল রায় এবং কবি রজন্তীকান্ত সেনকে নিয়ে আসরটি সাজানো হয়।
মৌসুমী রহমানের নেতৃত্বে বৈশাখী গান পরিবেশনার পর ঢাকা থেকে আগত গাঙচিল বাংলাদেশ এর প্রতিনিধি কবি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, নিউইয়র্কে এসেও গাঙচিল সদস্যদের আয়োজনে এত চমৎকার অনুষ্ঠান উপভোগ করতে পারবো ভাবিনি। প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতি বিকাশে গাঙচিল এর কর্মকান্ড স্মরণীয় হয়ে থাকবে। ধারা বর্ণনায় এলিজা বলেন, আপনাদেরকে আমন্ত্রন জানাচ্ছি ‘পঞ্চ কবি সম্ভাষণ’-এ। আমরা তুলে ধরবো বাংলা সাহিত্যে স্মরণীয় কালজয়ী পঞ্চ কবির পরিচয়, স্তুতি এবং সাহিত্য কর্ম। সঙ্গে সঙ্গে খান শওকত এর নেপথ্যে উচ্চারণে রবীন্দ্রনাথের ‘নির্ঝরে স্বপ্ন ভঙ্গ’ কবিতাটির আবৃত্তি তুলে ধরার পর এলিজা পাঠ করেন রবীন্দ্রনাথ সম্পর্কে। এরপর সমবেত শিল্পীরা কোরাস কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত। একইভাবে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তির পর কবির সাহিত্য কর্ম ও দেশপ্রেম তুলে ধরার পর পরিবেশিত হয় নজরুল গীতি। এভাবে একের পর এক সকল কবির কবিতা পাঠ, তার সম্পর্কে পরিচয় ও সাহিত্য কর্ম বিষয়ক ধারা বর্ণনার পর পরিবেশিত হয় তার রচিত সঙ্গীত। দর্শকরা মুগ্ধ চিত্তে পিন-পতন নীরবতায় উপভোগ করেন এবং করতালি দিয়ে অভিনন্দিত করেন। এই পর্বটি গ্রন্থনা ও পরিচালনা করেন ইফফাত জাহান তরু। অংশ গ্রহণ করেন: অপরাজিতা কর, মৌসুমী রহমান, ডাঃ নার্গিস রহমান, শাহনাজ বেগম, সুলতানা খানম, মমতাজ বেগম আলো, সুদিপ্তা রায়, কানিজ আয়শা, শ্যামল কর এবং সৈয়দ রেজা তন্ময়। তবলায়: ফনি ঘোপ এবং মন্দিরায় ছিলেন: শহীদ উদ্দিন। কবিতা পাঠ করেন: সাদিক শিবলী, শ্যামল কর, মমতাজ বেগম আলো, শামীম আরা আফিয়া, কানিজ আয়শা, মিজানুর রহমান এবং খান শওকত। কৌতুক পরিবেশন করেন: শহীদ উদ্দীন। বক্তব্য রাখেন: মোহাম্মদ আলী হোসেন এবং রাজু আহমেদ মোবারক। কৃষ্ণকলি গানটিকে কবিতা ও গানের সুরে পরিবেশন করেন শ্যামল কর এবং অপরাজিতা কর।
শেষ পর্বে ছিলো খান শওকত এর রচনা ও পরিচালনায় নাটক বাংলার নবাব সিরাজউদ্দৌলা-র অংশ বিশেষ মঞ্চায়ন। এই পর্বে লুৎফা বেগম চরীত্রে সুলতানা খানম এবং নবাব চরিত্রে খান শওকত অভিনয় করেন। নেপথ্যে সর্বাঙ্গীন সহযোগিতা করেন এলিজা। গাঙচিল এর সভাপতি কবি নিখিল কুমার রায় অনিবার্য্য কারণে উপস্থিত হতে না পারায় টেলিফোনে তিনি বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন। সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ৭ই মে তারিখে জ্যাকসন হাইটসে (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে গাঙচিল এর ৭৫তম নিয়মিত আসর। অংশ গ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪-৮৫৬৬ এবং ৬৩১-২৯০-১০৪৫ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion