নিউইয়র্কের কুইন্স বরো হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন
নিউইয়র্ক : প্রতি বছরের মত এবারো নিউইয়র্কের কুইন্স বরো হলে পালিত হল বাংলাদেশের স্বাধীনতা দিবস। গত ৩০শে মার্চ বৃহস্পতিবার কুইন্স বরো হলে জাকজমক ভাবে স্বাধীনতা দিবস পালনকালে বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সাইটেসন প্রদান করে ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তযোদ্ধা মোঃ মনির হোসেনকে। সাইটেসন প্রদানের সময় মেলিন্ডা কাটজ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞ্যাপন করে বলেন ১৯৭১ সালে বাঙ্গালীরা ঐক্যবদ্ধ ছিল বলেই বিজয় অর্জন সম্ভব হয়েছে এবং আজ একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পেরে আমি নিজেও গর্বিত অনুভব করছি।
তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে মনির হোসেনকে চিনি এবং জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে মনির হোসেন এই প্রবাসেও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন কুইন্স বরো হচ্ছে আরাই মিলিয়ন মানুষের ওয়ার্ল্ড বরো, যেখানে সবাই তাদের নিজেদের ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে। সম্মনিত হয়ে মুক্তিযোদ্ধা মনির হোসেন নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। নিজের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহন করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ট সিদ্ধান্ত এবং এই প্রবাসেও বিশেষ করে কুইন্স বরো প্রেসিডেন্ট কতৃক সম্মানিত হতে পেরে একজন বাঙালী হিসেবে খুবই গর্বিত বোধ করছি।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান এবং কাউন্সিলম্যান ব্যারি গ্রডেনচিক। উল্লেখ্য এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুতফুন নাহার লতাকেও সাইটেসন প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ