ফার্স্টলেডি মেলানিয়ার প্রথম অফিসিয়াল ছবি প্রকাশ হোয়াইট হাউজ’র
হোয়াইট হাউজ ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের প্রথম অফিসিয়াল পোর্ট্রেট বা ছবি প্রকাশ করেছে। তার নতুন প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম সোমবার টুইটে এ খবর প্রকাশ করেছেন। সঙ্গে যুক্ত করেছেন একটি লিঙ্ক। এরপর মেলানিয়ার জন্য সরকারি টুইট ‘ফ্লোটাস টুইট’ একাউন্ডে প্রকাশ করা হয়েছে ওই ছবি। সিএনএন নিশ্চিত হতে পেরেছে যে, হোয়াইট হাউসের ওয়েস্ট সিটিং হলে ব্যক্তিগত আবাসনে ওই ছবি ধারণ করা হয়েছে। মেলানিয়ার অতীতের বেশ কিছু সেলিব্রেটি ছবি ধারণ করেছেন ফটোগ্রাফার রেজিন মাহাউক্স। তিনিই এবার এ ছবি ধারণ করেছেন কিনা তা জানা যায় নি। তবে অফিসিয়াল ছবিতে মেলানিয়াকে দেখা যায় একটি ফ্যাশনদুরস্ত কালো জ্যাকেট পরা। গলায় বাঁধা গলাবন্ধনী। হাতে স্পষ্ট দৃশ্যমাণ ২৫ ক্যারেটে নির্মিত এনগেজমেন্ট আংটি। এ ছবিটি এখন হোয়াইট হাউজে তার সরকারি ওয়েবসাইটে জীবনবৃত্তান্তের সঙ্গে যুক্ত হচ্ছে। তার পূর্বসুরি মিশেল ওবামা তার প্রথম অফিসিয়াল পোর্টেট তুলেছিলেন হোয়াইট হাউজের ব্লু রুমে। তার ছবি তুলেছিলেন জোয়সে এন বোঘোসিয়ান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল