নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের বিশেষ মাহফিল : ইহকালীন ও পরকালীন সব নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের বিশেষ মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন মুফতি সায়্যিদ মোহাম্মদ আনছারুল করিম বলেছেন, ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে। সঠিক পথের দিশারী এই কোরআনই বিশ্ববাসীকে দিয়েছে শান্তির ঠিকানা।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে গত ২ এপ্রিল রোববার বিশেষ এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন মুফতি সায়্যিদ মোহাম্মদ আনছারুল করিম। বিশেষ অতিথি ছিলেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সায়্যিদ মোহাম্মদ আনছারুল করিম বলেন, রাসুল (সা.) বিশ্বের শ্রেষ্ঠ আদর্শ। এর সকল কিছুই প্রতিফলিত হয়েছে তার জীবনে। মহানবী (সা.) এর প্রেমই আল্লাহ প্রাপ্তির মূল উপায়। মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন সকল জ্ঞান-বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার। সকল প্রকার ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে চিরন্তন শাশ্বত সত্যের পয়গাম।
তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুদীর্ঘ চৌদ্দশ বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে এ মহা পবিত্র ধর্মগ্রন্থ। এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।
বক্তারা বাংলাবাজার জামে মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি সায়্যিদ মোহাম্মদ আনছারুল করিম। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উন্নতি, শান্তি, কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ