Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 6, 2017 | 7:51 AM

নিউইয়র্ক: বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসের অন্যতম সংগঠন কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনক। গত ২ এপ্রিল রবিবার সন্ধ্যায় জ্যামাইকা তাজ মহল পার্টি হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি-মাহফুজুল হাসান টুপন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজয় রায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌবরময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন, উপদেষ্টা এবিএম ওসমান গণি, বাবু ভজন সরকার, উদযাপন উপ-কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, সদস্য সচিব সেলিম চৌধুরী, সদস্য আলমগীর হোসাইন, সহ সভাপতি ছাইদুল খান ডিউক, যুগ্ন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, সৈয়দ গোলাম কিবরিয়া, কামারুজ্জামান মুরাদ, নূরুল হুদা জুয়েল, পলাশ রায়, সাংস্কৃতিক সম্পাদিকা মিনা ইসলাম। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর ঢাকা আক্রমন জাতিকে স্বাধীনতার সশস্র সংগ্রামে সক্রিয় করে তোলে। ৭১ মার্চ থেকে ডিসেম্বর এই নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বকাশে পতপত করে উড়ে ‘লাল-সবুজ’-এর পতাকা। একাত্তুরের বিজয়ের পর থেকেই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে। মহান স্বাধীনতার দিনে আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং পাকিস্তানী হানাদারদের দ্বারা নিগৃহীত দুই লাখ মা-বোনকে। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বন্ধু-সুহƒদ, বিশাল হƒদয় বিদেশি বন্ধুদের। সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অবিন্যাস আশ্চার্য্য, মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, মো: হুসেন আনোয়ার, মহিবুর রশিদ সুজন, আব্দুল্লাহ আল মামুন, মনির, মনি, মিজান, সাজ্জাদ, নূরুল ইসলাম খান, মো: হান্নান, নাজিম উদ্দিন, মজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, শামীমসহ আরো অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান মিনা ইসলামের পরিচালনায় এতে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সবশেষে সভাপতি মাহফুজুল হাসান টুপনের সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV