বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক সিটি লীগের সভা : অবিলম্বে সম্মেলনের মাধ্যমে যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবী
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী মিলেই আমরা আওয়ামী পরিবার, মুজিব সেনা। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, দলের মধ্যকার সকল সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেকই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি হবে। রাজনিতির মাঠে সক্রিয় ত্যাগী ও পরীক্ষিত যুবলীগদের প্রতি সভাপতি ড. সিদ্দিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমর্থন ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক সিটি যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ উপরোক্ত কথা বলেন। গত ৩ এপ্রিল সোমবার রাতে সিটির জ্যাকসন হাইটস্থ নিউ মেজবান রেষ্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা হোসেন আহমদ (টিপু)। সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের, ছাদিকুর রহমান ও নুরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন । খবর ইউএনএ’র।
সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন। সভা পরিচালনা নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। সভায় অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন যুবলীগ নেতা কফিল চৌধুরী, জামাল বক্স, শাহীন কামালী, রেজা আব্দুলাহ, আযাদুল কবির, আজমান আলী, রবিউল ইসলাম, সোয়েব আহমদ, মিজানুর চৌধুরী, মিশু খান, সাবলু রহমান, নাজমুল হোসেন, মামুন, শাহজাহান কবির প্রমুখ।
সভায় ফারুক আহমদ বলেন, দীর্ঘদিন হলো যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি নেই। যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়া দরকার। ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ চার বছর হলো। অথচ পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে আহ্বায়ক কমিটির কোন উদ্যোগ নেই। তিনি বলেন, যুবলীগের কমিটির ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেয়া ইতিপূর্বের সিদ্ধান্ত মোতাবেকই উদ্যোগ নেয়া হবে। সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও যোগ্যদের নিয়েই কমিটি গঠন করা হবে।
ফারুক আহমেদ যুবলীগ নেতৃবৃন্দকে আস্বস্ত করে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ধৈর্য্য ধরুন, প্রবাসে সংগঠনকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অচিরেই যুবলীগের সকল সমস্যার সমাধান হবে। ফরিদ আলম বলেন, যুক্তরাষ্ট্রের মাটি আওয়ামী লীগের ঘাটি। আর যুবলীগ দলের ভ্যানগার্ড। আওয়ামী লীগ ও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে কোন প্রয়োজনে অতীতের মতো যুক্তরাষ্ট্র যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামীতে যুবলীগের কমিটিতে অবশ্যই ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। শাহীন আজমল বলেন, প্রিয় বাংলাদেশ, প্রিয় দল আওয়ামী লীগ আর প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশ ও প্রবাসে নতুন করে নানা ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখতে হবে। এজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সকল নেতা-কর্মীকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্প্রতি বাংলাদেশ সফর ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতের বরাত দিয়ে জামাল হোসেন ও সেবুল মিয়া সভায় বলেন, আমরা ঢাকায় তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেছি, শুভেচ্ছা বিনিময় করেছি। যুবলীগ চেয়ারম্যান আমাদেরকে বলেছেন, যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকান্ডের বিষয়ে তিনি অবহিত। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, আজ চার বছর হলো কেন্দ্র কর্তৃক গঠিত যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। অথচ সম্মেলনের কোন খবর নেই। দলের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যুবলীগের ঐক্যবদ্ধ আহ্বায়ক কমিটির মেয়াদও চার মাস হয়ে গেছে। অথচ তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার কথা। যুবলীগ নেতৃবৃন্দ অবিলম্বে সম্মেলনের মাধ্যমে যুবলীগের ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের সমন্বয়ে পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবী জানান। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগৈর সভাপতি নূরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা পংকজ তালুকদার, শাকিল আহম, বিদ্যুৎ দেব প্রমুখ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ