নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বৈশাখী মেলা ২৩ এপ্রিল
নিউইয়র্ক: নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র এবছরের বৈশাখী মেলা আগামী ১০ বৈশাখ (২৩ এপ্রিল) রোববার। এদিন জ্যামাইকার ১৬৮ স্ট্রীট ও ৯০ এভিনিউ সংলগ্ন পার্কিং লটে দিনব্যাপী এই মেলার কার্যক্রম চলবে। এদিকে মেলাটি সফল করতে ইতিমধ্যেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফজাল আহমেদ চৌধুরীকে সদস্য সচিব করে ‘বৈশাখী মেলা কমিটি-১৪২৪’ গঠন করা হয়েছে। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা নতুন বছরের প্রথম মাসের অর্থাৎ বৈশাখ মাসের প্রথম রোববার ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতা থাকলেও মেলায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণসহ প্রকৃতি-পরিবেশ, স্থান-কাল-পাত্র অভর পারিপার্শিক সবকিছু বিবেচনায় রেখে এবছর বৈশাখ মাসের প্রথম রোববার নয়, দ্বিতীয় রোববার (২৩ এপ্রিল) মেলার দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সোসাইটির কর্মকর্তারা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন।
ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী মেলা সফল করতে ইতিমধ্যেই সংগঠনের কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা ও কার্যকরী পরিষদের একাধিক সভায় মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বশেষ গত ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে মেলা বিষয়ক সভা হয়। এর আগে গত ৩ এপ্রিল সোমবার রাতে একই স্থানে আরো একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাগুলোতে মেলার বিভিন্ন উপ কমিটি গঠন ও বাজেট প্রনয়ণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি সহ অন্যান্য উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, ফ্রেন্ডস সোসাইটির মেলা প্রবাসের সর্ববৃহৎ মেলা হয়ে উঠেছে। প্রতি বছর এই মেলায় প্রবাসীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবদিক বিবেচনায় রেখে এবার বৃহৎ পরিসরে খোলা পার্কে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মেলার মান বজায় রাখতে যা করার তাই করা হবে। মেলায় পর্যাপ্ত রকমারী স্টল ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!