২০৩৫ সালে মুসলিম শিশু খ্রিস্টান শিশুর সংখ্যা অতিক্রম করবে : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ
রাশিদ রিয়াজ: যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ বলছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম শিশুর সংখ্যা খ্রিস্টান শিশুর সংখ্যাকে ছাড়িয়ে যাবে। যদিও বর্তমানে খ্রিস্টান মায়েরা সবচেয়ে বেশি শিশু সন্তান জন্ম দিচ্ছেন কিন্তু কুড়ি বছরের মধ্যে এ সংখ্যা অতিক্রম করবে মুসলিম শিশু।
এর আরেকটি কারণ হচ্ছে বিশ্বে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সামঞ্জস্যহীনভাবে হলেও খ্রিস্টানদের সংখ্যা বেশি। অপেক্ষাকৃত বাধ্যক্যের কারণে এধরনের মৃত্যুর হার খ্রিস্টানদের মধ্যে বেশি। কিন্তু মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানে উর্বরতার হার অধিক হওয়ায় একই ধর্মের তরুণ তরুণীদের সংখ্যাও বাড়ছে।
পিউ রিসার্চ আরো বলছে, এভাবে চলতে থাকলে ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে মুসলিম শিশুর সংখ্যা খ্রিস্টান শিশুর চেয়ে বেশি হয়ে যাবে। এ সময়ের মধ্যে বিশ্বে মুসলিম শিশুর সংখ্যা ২২৫ মিলিয়ন হলেও খ্রিস্টান শিশুর সংখ্যা হবে ২২৪ মিলিয়ন। তবে এ সময়ে খ্রিস্টান জনসংখ্যা বিশ্বে থাকবে সর্বাধিক। কিন্তু ২০৫৫ থেকে ২০৬০ সাল নাগাদ ২৩২ মিলিয়ন মুসলিম শিশুর তুলনায় ২২৬ মিলিয়ন খ্রিস্টান শিশু জন্ম নেবে।
মুসলিমরা যে প্রধান ধর্ম হয়ে উঠছে বিশ্বে তার নমুনা ইতিমধ্যে পূর্বাভাস দিতে শুরু করেছে বলে জানিয়েছে পিউ রিসার্চ। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বে শিশু জন্মহারে মুসলিম শিশুদের পরিমাণ ছিল ৩১ ভাগ। ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে ভারত পরিণত হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে। টাইমস অব ইন্ডিয়া/আমাদের সময়.কম
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes