Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক লবিডে’তে বাংলাদেশিদের প্রশংসায় লেফটেন্যান্ট গভর্নর কেথি হচুল

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: April 6, 2017 | 7:30 PM

নিউইয়র্ক : নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর কেথি হচুল স্টেট এর বার্ষিক লবিডে’তে গভর্নর এন্ড্রু কোমো’র পক্ষে দেখা করেন বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রূপের প্রেসিডেন্ট ড. কামাল ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ অন্যান্য প্রতিনিধিদের সাথে I ৪ঠা এপ্রিল মঙ্গলবার দেড়শত সদস্যের বাংলাদেশিরা বিশটি দোলে ভাগ হয়ে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা লবি করেন বাংলাদেশিরা I বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রূপ গত ছয় বছর যাবৎ স্টেট লবিডেতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে লবি করে আসছে I

স্টেট সিনেটর ও এসেম্বলীম্যানদের সাথে দেখা করবার মাঝে স্টেট গভর্নর এন্ড্রু কোমোর পক্ষ্যে বাংলাদেশিদের সাথে দেখা করেন গভর্নর কোমোর প্রতিনিধি লেফটেন্যান্ট  গভর্নর  কেথি হচুল I তিনি বাংলাদেশিদের লবি কার্যক্রমের প্রশংসা করেন এবং বিএএজি’র প্রতিনিধিদের কচি বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্টেট এ প্রশংসনীয় কাজের জন্য একটি স্টেট মানপত্র প্রদান করেন I

বাংলাদেশিরা স্কুলে হালাল খাবার দেয়া, দাড়ি ও হিজাব নিয়ে স্বাধীন ভাবে কাজে যাবার সাংবিধানিক অধিকার, ঈদের দিন সমস্ত স্টেট স্কুল ও কলেজে বন্ধ ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন স্টেট আইন প্রণেতাদের কাছে I ইতোমধ্যে নিউইয়র্ক সিটিতে স্কুল গুলোতে ঈদের দিনে বন্ধ ঘোষণা করেছে শহরের মেয়র বিল ডি’ব্লাজিও I দু বছর আগে থেকে এখানকার মুসলমান ছাত্র-ছাত্রীরা সে ঈদের বন্ধের সুবিধা ভোগ করছেন I লবিস্টরা আশা করছেন তাদের সকল কাজ যেমন স্টেট এসেম্বলিতে সচেতনতা বৃদ্ধি করছে ঠিক তেমনি প্রবাসীদের স্বার্থ রক্ষায় একে একে আইনে পরিণত হচ্ছে I লবিস্টদের প্রত্যাশা এ বছর ধর্মীয় পোশাক পরে কাজে যাবার বিলটি পাশ হতে পারে I মুসলমান, শিখ ও ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দাড়ি রেখে বা হিজাব পরে স্বাধীন ভাবে কাজে যেতে পারবেন I লবিস্টরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার পূর্ব শর্তগুলো নিয়ে নতুন একটি বিল উত্থাপন করেন I এই বিল অনুযায়ী প্রেসিডেন্ট পদপ্রাথীরা ট্যাক্স দিয়ে ও তা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করতে পারবেন I বিভিন্ন বিল নিয়ে আইন প্রণেতাদের সাথে কথা বলা ছাড়াও স্টেট এসেম্বলি হলে ও সিনেট হাউসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তা ইংরেজিতে অনুবাদ করলে পুরো এসেম্বলি ও সিনেট হাউস করতালি দিয়ে অভিনন্দিত করেন উপস্থিত বাংলাদেশিদের I

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV