Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

জাতিসংঘে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক ‘বেইজিং কল ফর অ্যাকশান’ বাস্তবায়নে গঠিত কো-অর্ডিনেটিং কমিটির কো-চেয়ার মনোনীত বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: April 6, 2017 | 7:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সাউথ-সাউথ কো-অপারেশনের ‘বেইজিং কল ফর অ্যাকশান’ বাস্তবায়নে গঠিত ‘কোঅর্ডিনেটিং কমিটি অন দ্য সাউথ-সাউথ কো-অপারেশন ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট’ এর কো-চেয়ারপারসন মনোনীত হয়েছে বাংলাদেশ। ৬ এপ্রিল বিকালে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সদরদপ্তরে সাউথ-সাউথ কো-অপারেশনভুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কেনিয়া, সাউথ আফ্রিকা, উগান্ডা ও তিউনিশিয়ার প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ আফ্রিকাকে চেয়ারপারসন এবং বাংলাদেশকে কো-চেয়ারপারসন হিসেবে মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বছর ১৮ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘মিনিস্টেরিয়াল স্ট্রাটিজিক ডায়ালগ অন সাউথ-সাউথ কো-অপারেশন ফর পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সভায় জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য ‘বেইজিং কল ফর অ্যাকশান’ গ্রহণ করা হয়। উক্ত ‘বেইজিং কল ফর অ্যাকশান’-কে সামনে এগিয়ে নেওয়া এবং এর নিয়মিত ফলোআপের জন্য ‘সাউথ-সাউথ কো-অপারেশন’-এর সদস্যদেশগুলোকে নিয়ে একটি কোঅর্ডিনেটিং কমিটি প্রস্তুত করার লক্ষ্যে ইউএনএফপিএ ৬ এপ্রিল এই সভার আয়োজন করে।
সভায় সাউথ-সাউথ কো-অপারেশন-এর সদস্য দেশের প্রতিনিধিগণ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়টিকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের উপর জোর দেন। প্রতিমন্ত্রী জাহিদ মালেক জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে গত প্রায় আট বছরেরও বেশী সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে তা তুলে ধরে বলেন, “বেইজিং কল ফর অ্যাকশান বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে এবং এক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে”। তিনি আরও বলেন, “শুধু আলোচনার টেবিলে বসে থাকলে চলবে না, আমাদেরকে বেইজিং ঘোষণা বাস্তবায়নে এখনই কাজে নেমে যেতে হবে”।
চলতি বছরের নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য পার্টনার্স ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি)- এর মন্ত্রী পর্যায়ের সভার আগের দিন অর্থাৎ ২৫ নভেম্বর এই কোঅর্ডিনেটিং কমিটির পরবর্তী আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় নতুন এই কোঅর্ডিনেটিং কমিটির টার্ম অব রেফারেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নির্দিষ্ট করা হবে মর্মে আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন এই কোঅর্ডিনেটিং কমিটির আজকের সভার সভাপতির দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ও উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন বিভাগের চীফ ডাইরেক্টর জ্যাকুইস্ ভ্যান জুইদাম।
উল্লেখ্য ৩-৭ এপ্রিল, জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর ৫০তম সেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি।
  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV