আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৩০ এপ্রিল
নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল (রোববার)। এদিন সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো (নান্দুস) পার্টি হলে কমিটির সদস্যরা অনুষ্ঠানে অভিষিক্ত হবেন। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি এবং মূলধারার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিন সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। কমিউনিটি সাংবাদিকতা ও দায়িত্ববোধ শীর্ষক সেমিনারে অংশ নেবেন সাংবাদিকরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।
গত ৩ এপ্রিল (সোমবার) জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি পরিষদের প্রথম বৈঠকে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এদিন কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ