নিউইয়র্কে মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম উৎসব : ‘বাংলা চলচ্চিত্রের সেকাল-একাল’ শীর্ষক আলোচনা
নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম উৎসব উপলক্ষে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধা ছয়টায় আলোচনা ও সুচিত্রা সেন অভিনিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ‘বাংলা চলচ্চিত্রের সেকাল-একাল’ শীর্ষক আলোচনার সুরতেই সুচিত্রা সেন মেমোরিয়ালের অন্যতম সংগঠক গোপাল স্যানাল তার শুভেচ্ছা বক্তব্যে পাবনার সুচিত্রা সেনের বাড়িটি ‘সুচিত্রা সেন যাদুঘর’ ও পাবনা এ্যাডওর্য়াড কলেজের একটি ছাত্রী নিবাস সুচিত্রা সেনের নামে করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান। এরপর তিনি বলেন, মহানায়িকার বাড়িটি এক সময় জামাত-শিবিরের কবলে পরেছিল। অনেক আন্দোলন-সংগ্রাম সেই বাড়িটি রাহুমুক্ত করা হয়।
এরপর সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন নাট্য অভিনেতা রেখা আহমেদ, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, কলাম লেখক হাসান ফেরদৌস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নাট্য ও সাংস্কৃতিক কর্মী লুৎফুন্নাহার লতা, সাংবদিক নিনি ওয়াহেদ. লেখক সুব্রত বিশ্বাস, নারী নেত্রী হুসনে আরা বেগম, লেখক ফাহিম রেজা নুর, সাংবাদিক সনজীবন কুমার. সাংস্কৃতিক কর্মী রানু ফেরদৌস, মূল ধারার অভিনেতা তৈয়বুর রহমান টনি, শুভ রায়, সিকৃতি বড়–য়া, ওবায়দুল্লাহ মামুন, শিরিন আহমেদ, শিবলী সাদিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্বু।
এ অনুষ্ঠানে সুচিত্রা ভক্তরা তাদের বক্তব্যে বলেন. সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি সবার কাছে প্রাতঃস্মরণীয় নমস্য। তার অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে গৌবর উজ্জল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। নিউইয়র্ক সুচিত্রা সেন মেমোরিয়ালের গোপাল স্যানাল বলেন. বাংলা সিনেমা যতদিন থাকবে. ততদিন সুচিত্রার নাম অমলিন হয়ে থাকবে।
এরপর সুচিত্রা সেনের জন্ম উৎসবের কেক কাটা হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহানারা রহমান, হুসনে আরা বেগম, রানু ফেরদৌস, রেখা আহমেদ, নিনি ওয়াহেদ. লুৎফুন্নাহার লতা, প্রতিমা সরকার. মুক্তি সরকার প্রমূখ। সব শেষে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর সিনেমা সাগরিকা প্রদর্শন করা হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর