Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিশিগান আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিন এমপি’র মতবিনিময়, জেএফকেতে ফুলেল শুভেচ্ছা বড়লেখা-জুড়িবাসীর

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: April 7, 2017 | 8:44 AM

মিশিগান : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো: সাহাবউদ্দিন এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মিশিগান আওয়ামীলীগের উদ্যোগে ৬ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মিশিগান বাসভবনে সভাপতি মো: খলকুর রহমান ও সাধারন সম্পাদক নজরুল রহমান এর নেতৃত্বে মিশিগান আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিশিগান আওয়ামীলীগের উপদেষ্টা মো: বাহারুল হক, মো: হারুন আহমাদ; সহ-সভাপতি মো: আব্দুল মস্তই; হারুন আহমেদ; যুগ্ম সাধারন সম্পাদক -এডভোকেট দীপক চৌধুরী; নুরুজ্জামান একলাছ; দপ্তর সম্পাদক -দিলওয়ার হোসেন; শিক্ষা সম্পাদক -জয়নাল উদ্দিন; সাংগঠনিক সম্পাদক -বাছিত আহমদ; প্রচার সম্পাদক -আং আজিজ; কোষাদক্ষ -জাকারিয়া জামান ও সদস্য -ফারুক উদ্দিন; এনাম মিয়া; নিজাম উদ্দিন; তাউস উদ্দিন; আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিশিগান আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতামতের উপর গুরুত্বারোপ করে দিক নির্দেশনা প্রদান পূর্বক মাননীয় হুইপ মো: সাহাব উদ্দিন এম পি বলেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গঠনের অগ্রযাত্রায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মিশিগান আওয়ামীলীগেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি মিশিগান আওয়ামীলীগে এর সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। মিশিগান আওয়ামীলীগ-এর পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। তিনিও উপস্থিত সকল নেতাকর্মীকে মিষ্টিমুখ করান।

জেএফকে এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা

 বড়লেখা জুড়িবাসীর 

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য মো: শাহাব উদ্দিন-এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বড়লেখা-জুড়িবাসী অতিথিকে জেএফকে এয়ারপোর্টে গত মঙ্গলবার ৪ এপ্রিল ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV