সিরিয়ায় মিসাইল হামলা সম্পর্কে কংগ্রেসেকে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট ট্রাম্প
এম রবিউল্লাহ:সিরিয়ায় মিসাইল হামলা সস্পর্কে কংগ্রেসকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
শুক্রবার সিরিয়ার আল সায়রাত বিমানঘাঁটিকে মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরো হামলা করবে বলে কংগ্রেসের নেতাদের জানান ট্রাম্প।
চিঠিতে ট্রাম্প কংগ্রেসকে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির স্বার্থে আমি সিরিয়ায় হামলার নির্দেশ দিয়েছি।
আমি সাংবিধানিক কর্তৃত্ব ও পররাষ্ট্র সম্পর্কিত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেশের কমান্ডার ইন চিফ ও চিফ এক্সিকিউটিভ হিসেবে ওই হামলার আদেশ দিয়েছি বলে কংগ্রেসনাল নেতাদের চিঠিতে লিখে জানান ট্রাম্প।
কংগ্রেসে পাঠানো চিঠির ব্যাখ্যায় ট্রাম্প আরো লিখেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে সিরিয়ার সরকারি বাহিনীর বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালানোর নির্দেশ দিয়েছে। প্রয়োজনে সিরিয়ার বাইরে আরো হামলা চালানো হবে বলে ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে জানান।
ট্রাম্পের চিঠিটি হাউস স্পিকার ও উইসকনসিনের সিনেটর পল রায়ান পড়ে শুনান। মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট যে কোনো সময় যে কোনো স্থানে হামলা চালানোর নির্দেশ দিতে পারে। যদি দেশের বাইরে কংগ্রেসের অনুমোদন না নিয়ে হামলা চালায় তবে তা ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হয়। ট্রাম্পও ডেড লাইনের আগেই কংগ্রেসকে সিরিয়ায় হামলা সম্পর্কে কংগ্রেসের কাছে ব্যাখ্যা দেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার আল সায়রাত বিমানঘাঁটিতে ৫৯ টি টমাহুক মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ৬জন সিরীয় সেনা নিহত হয়েছে বলে আসাদ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে এক রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন বাহিনী এ হামলা চালায়। সিরিয়ায় চালানো ওই হামলায় শিশুসহ প্রায় এক শ মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। দ্য হিল থেকে অনূদিত/আমাদের সময়.কম
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes