Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বাংলা বর্ষ বরণ ১৬ এপ্রিল রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: April 9, 2017 | 8:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক আগামী ১৬ এপ্রিল রোববার উদযাপন করবে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ। এদিন বিকেল ৪টা থেকে নিউইয়র্কে জ্যামাইকার পানসী পার্টি হলে অনুষ্ঠিত হবে বর্ণিল সাংস্কৃতিক উৎসব ও নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলা। জমজমাট এ উৎসবে থাকবে পান্থা-ইলিসসহ বর্ণিল সব আয়োজন। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার ড. খায়রুল কবির। উদ্বোধন করবেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াৎ খান। বিশেষ অতিথি থাকবেন সংগঠনের উপদেষ্টা মো. খায়রুল ইসলাম, খান মাহমুদ নিপু, মোস্তফা জামাল ইদ্রিসী, ইকবাল হায়াৎ খান, লুৎফর বারি, বজলুর রহমান নয়ন ও হারুনুর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা মো. বশির ফারুক।
বর্ষ বরণ উৎসবে নেত্রকোনা প্রবাসীদের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন এবং প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল ভূইয়াসহ কমিটির নের্তৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ