নিউইয়র্কে উলামা সোসাইটি ইউএসএ’র মিরাজুন্নবী (সা.) মাহফিল ২১ এপ্রিল শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: নিউইয়র্কে উলামা সোসাইটি ইউএসএ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী ২১ এপ্রিল শুক্রবার উদযাপন করবে পবিত্র মিরাজুন্নবী (সা.)। এদিন বিকেল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস বেঙ্কুইট হলে মিরাজুন্নবী (সা.) এর তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস, ইসলামী কংগ্রেস অব নর্থ জার্সি-নিউজার্সী’র ইমাম-খতীব মাওলানা শরিফ উদ্দিন ইসলাম, নিউজার্সী শাহজালাল লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, নর্থ ব্রঙ্কস জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা মাশহুদ ইকবাল, নিউজার্সী আল ফেরদৌস জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা আবদুল কুদ্দুস, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, মাওলানা মহাফিজ উদ্দিন, মাওলানা রুহান উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যতে মহান আল্লাহ্র অশেষ রহমত কামনায় মিরাজুন্নবী (সা.) মাহফিলে অংশ গ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছেন উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং