সততার কীর্তিতে মহীয়ান প্রবাসী বাংলাদেশী ক্যাবি শান্তনু
নিউজারসি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সততার কীর্তিতে মহীয়ান হলেন প্রবাসী বাংলাদেশী ক্যাব চালক শান্তনু সেন। গত ১লা এপ্রিল শনিবার রাত আটটায় এক শ্বেতাঙ্গিনী মহিলাকে তার দুইজন পুরুষ সঙ্গী সহ বোরগাটা ক্যাসিনোর সামনে নামিয়ে দিয়ে শান্তনু অন্য যাএী নিয়ে তাদের গন্তব্যস্থলে চলে যান। রাত সাড়ে দশটায় বোরগাটা ক্যাসিনোর সামনে যাএী নামাতে গিয়ে তিনি টের পান, তাঁর আসনের পেছনের সিটের মেঝেতে একটা সাদা ব্যাগে একশত ডলারের তিনটি বাণ্ডিল। ডলারের বাণ্ডিল তিনটা দেখে তিনি টেনশনে পড়ে যান। তিনি তাঁর স্ত্রীকে ফোনে বিষয়টা জানান। তাঁর স্ত্রী তাঁকে দ্রুত প্রকৃত মালিকের হাতে ডলারের ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য বলেন। শান্তনু সেন কীভাবে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে পড়েন। রাত সোয়া এগারোটার দিকে শান্তনু সেন ডিসপাচার এর কাছ থেকে টেলিফোন পান এবং তার নির্দেশ মতো বোরগাটা ক্যাসিনোর সামনে আসেন। সেখানে উপস্থিত আটলান্টিক সিটি পুলিশ কর্মকর্তাদের হাতে ডলারের ব্যাগটা তুলে দেন। হারানো ডলার খুঁজে পেয়ে শ্বেতাঙ্গিনী মহিলা শান্তনু সেনকে তাঁর সততার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ও তাঁকে বকশিস হিসাবে দুইশত ডলার উপহার দেন। শান্তনু সেন বাংলাদেশের চট্টগ্রামের অধিবাসী। তিনি এক কণ্যা সন্তানের গর্বিত পিতা। এগারো বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক সিটিতে বসবাসরত শান্তনু সেন ট্রপিকানা ক্যাসিনোতে চাকরি করেন। জীবন ও জীবিকার প্রয়োজনে খণ্ডকালীন ট্যাক্সি চালান। তাঁর সততার অনন্য কীর্তিতে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর