Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: April 9, 2017 | 3:53 PM

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র সফররত পাওয়ার সেল বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ হোসাইনের সাথে মতবিনিময় সভা করেছেন যুক্তরাষ্ট্রস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। গত ৬ এপ্রিল জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুন মিয়াজী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম মাছুম।

বক্তব্য রাখেন, মুলধারার রাজনীতিবিদ সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলম, সাবেক সভাপতি হারুন ভূইয়াঁ, ফারুক হোসেন মজুমদার, আমিন খান জাকির, সহ সভাপতি মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম। বক্তাগণ চাঁদপুর জেলার অবকাঠামো উন্নয়নসহ সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গঠণ এবং প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি তুলে ধনের। প্রধান অতিথি মোহাম্মদ হোসাইন প্রবাসী চাঁদপুরবাসীসহ আয়োজক সংগঠনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার উন্নয়নে আমরা সকলে এক ও অভিন্ন। আগামি ২০১৯ সালের মধ্যে সবাই যেন বিদ্যুৎ পায় সে লক্ষে সরকার কাজ করেছে। তিনি উন্নয়ন কাজে সহায়তার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহমান। গীতা পাঠ করেন গণেশ। অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রচার সম্পাদক লুৎফর রহমান চুন্নু। ত্রেুষ্ট প্রদান করেন সিনিয়র সহ সভাপতি মামুন মিয়াজী।

উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান ও কার্যকরী কমিটির সদস্য সহ সধারণ সম্পাদক-মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক-মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ-নুরে আলম মনির,প্রচার সম্পাদক-মোঃ লুৎফুর রহমান চুন্নু, সাংস্কৃতিক সম্পাদক-আব্দুর রহিম ভূইয়া, ক্রীড়া সম্পাদক-মোঃ নুরুল আমিন, আন্তর্জাতিক সম্পাদক-মোঃ জসিম উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ কবির, হাসান মাহমুদ সোহেল, মোঃ সাইফুল ইসলাম লিটন, আব্দুর রহমান, মোস্তাক আহমেদসহ আরো অনেকে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV