Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নির্মল আড্ডায় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 9, 2017 | 4:24 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় আটজনকে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছে।
গত রোববার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাদের সদস্যপদ প্রদান করা হয়। সভায় সদস্যপদ প্রদান ছাড়াও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মীর শিবলী, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য কানু দত্ত ও আজিম উদ্দিন অভি, অভিষেক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদ আহম্মেদ এবং সদস্য বাছাই কমিটির সদস্য ও অভিষেক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।
সভায় বাছাই কমিটির সুপারিশক্রমে খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ, ইউএস বাংলা২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদ, এ কে আজাদ লিটু (ফ্রিল্যান্স), খবর ডটকমের জর্জিয়া ব্যুরো প্রধান ও জর্জিয়া বাংলা ডটকমের সম্পাদক মঞ্জুরুল কবীর রুমী, ঠিকানার ফ্লোরিডা প্রতিনিধি আতিকুর রহমান, বস্টন প্রতিনিধি প্রতাপ চন্দ্র শীল এবং আটলান্টিক সিটি প্রতিনিধি সুব্রত চৌধুরীকে ক্লাবের সদস্য পদ দেয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ মে রোববার লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের বিশিষ্ট সাংবাদিক ও অতিথিরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

নির্মল আড্ডা

নিউইয়র্ক সফররত বিনোদন বিচিত্রার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হাবিব এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনাকে নিয়ে ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় নির্মল এক আড্ডায় মিলিত হন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য-কর্মকর্তারা। চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র অফিসে এ আড্ডায় বাংলাদেশ ও প্রবাসের মিডিয়া ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও স্থান পায়। জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের সরব উপস্থিতি এবং আন্তর্জাতিক ক’টনীতিতে বাংলাদেশের আরো উচ্চতায় যাবার প্রসঙ্গও বিশেষভাবে উঠে আসে। এ ব্যাপারে নিউইয়র্কে কর্মরত মিডিয়া কর্মীদের কথাও বলা হয়। অনানুষ্ঠানিক এ আড্ডার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার। অংশগ্রহণকারিদের মধ্যে ছিলেন আকবর হায়দার কিরণ, রাশেদ আহমেদ, নিহার সিদ্দিকী, মিজানুর রহমান, আবুল কাশেম, কানু দত্ত, পুলক মাহমুদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV