Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচে বর্ষবরণ উৎসব ১৪২৪

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: April 12, 2017 | 1:21 PM

ফ্লোরিডা: ফ্লোরিডার ওয়েষ্টপাম বীচের রয়েল পাম পার্কে কারিগর প্রোডাকশনের উদ্দ্যেগে গত ৯ এপ্রিল রবিবার আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৪। দিনব্যাপী বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৪ এর উৎসবের শুরুতে বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নানা রঙের নানা বর্ণের মুখোশ ব্যানার ফেষ্টুন দিয়ে সাজানো মঙ্গলশোভা যাত্রায় প্রবাসে বসবাসরত বাঙালীরা সপরিবারে ছোটবড় সবাই অংশগ্রহন করে এবং ঢোল আর মাদলের তালে তালে নেচে গেয়ে আনন্দ করে। প্রানবন্ত হয়ে উঠে পুরো বর্ষবরণ ১৪২৪ এর উৎসব।

বর্ষবরণ উৎসব ১৪২৪ এর মঙ্গল শোভাযাত্রা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক ঘোষিত ও সমর্থিত বাংলাদেশের এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত এবং গ্রহনযোগ্যতা পেয়েছে বিশ^ব্যাপী। ফ্লোরিডার ওয়েষ্টপাম বীচের রয়েল পাম পার্কে কারিগর প্রোডাকশনের উদ্দ্যেগে আয়োজিত বর্ষবরণ উৎসব ১৪২৪ এ অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা পেয়েছে নুতন মাত্রা। বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে এই মঙ্গল শোভাযাত্রা বিশেষ অবদান রাখবে এবং প্রবাসে বাংলাদেশীদের পরস্পরের ভাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন বিশেষ সহায়ক ভুমীকা রাখবে বলে কারিগর প্রোডাকশনের কর্মকর্তারা মনে করেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীরা সমবেত কন্ঠে বাংলার পঞ্চ কবির গান, লোক সঙ্গীত ও দেশের গান পরিবেশন করেন যা অনুষ্ঠানে আগতদেরকে মুগ্ধ করে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে যোগ দিয়ে সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সুরকার ও গায়ক শওকত আলী ইমন, প্রখ্যাত শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন এ প্রজন্মের প্রখ্যাত শিল্পী চ্যানেল আই সঙ্গীত বিভাগের প্রধান আলিফ আলাউদ্দীন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক, ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ, ড. সুলতান সালাউদ্দীন, তামান্না আহমেদ, আনোয়ার খান দীপু, মোহাম্মদ মুজিব উদ্দীন, সরকার হারুন প্রমুখ। সবশেষে অনুষ্ঠানের মুল আয়োজক করিগর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা জে আলম টিপু ও চিত্রা সুলতানা সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটিকে সফল করার জন্য তাহমিদা রিমা, সাকিয়া রহমান, বাতেন মিয়া, রনি, নীলা, শায়না, তাজরি, রুবি. আওলাদ, অনীক, মোফাজ্জল, সাজ্জাদ, অর্নব ও রকিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV