Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মৌলভীবাজারের উন্নয়নে আত্মনিয়োগের অঙ্গিকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: April 15, 2017 | 10:00 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : মৌলভীবাজারের সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে যে কোন ত্যাগের বিনিময়ে ঐক্যের সংকল্প ব্যক্ত করা হলো ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র পরিচিতি সভায়। সিলেট বিভাগের বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে ‘মৌলভীবাজারে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’র দাবি উঠিয়েছেন। আর এ দাবি আদায়ের জন্যে সর্বাত্মক সহায়তার অঙ্গিকার করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীনসহ অন্য সকলেই। ৯ এপ্রিল রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সানিসাইডে একটি মিলনায়তনের এ অনুষ্ঠানে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ৩ বছর মেয়াদি নয়া কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয় বিপুল করতালির মধ্যে। এ সময় সদস্য-কর্মকর্তারা দৃপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন প্রবাস প্রজন্মকে নিজস্ব ভাষা আর সংস্কৃতির মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা ছাড়াও কম্যুনিটি ও দেশের উন্নয়ন ও কল্যাণে নিয়োজিত থাকার কথা। সোসাইটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা হাসনা বেগম, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সেক্রেটারি জেড চৌধুরী জুয়েল, কম্যুনিটি লিডার আবু বকর চৌধুরী, মোদাব্বির হোসেন, নজরুল রহমান, সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার লুৎফর রহমান চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলওম্যান দিলারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ, সিলেট বিভাগ বাস্তবায়ন কমিটির নেতা চৌধুরী সালেহ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি আহমেদ জিলু, সোসাইটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাবেক সেক্রেটারি মোহাম্মদ কাইয়ুম, নির্বাহী সদস্য কাউসার আহমেদ, নিউজার্সি বোর্ড অব এডুকেশনের আবুল হোসেন সুরমান, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, কম্যুনিটি লিডার তোজাম্মল হোসেন। আলোচনার মাঝেই কর্মকর্তাগণকে লাল গোলাপ শুভেচ্ছার মধ্য দিয়ে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

প্রধান অতিথি এম এম শাহীন বলেন, বাংলাদেশের সেরা অর্থনীতিবিদ সাইফুর রহমান এবং রাজনীতিক সৈয়দ মহসিন আলীর মত ব্যক্তিত্বরা মৌলভীবাজারের সন্তান। যাদের ছিল বিশাল হৃদয় এলাকার উন্নয়নে। তেমন রাজনীতিকদের অনুসারী হিসেবে আমি গত জেলা পরিষদ নির্বাচনে অবতীর্ণ হই। মৌলভীবাজারবাসী আমার প্রতি যে মমত্ববোধ প্রদর্শন করেছেন তা কখনোই ভুলবো না। আমি ছিলাম প্রবাসের প্রতিনিধি। তবে নির্বাচনের দুদিন আগের রাতে মটর সাইকেল প্রদানের অঙ্গিকার করেন একজন প্রার্থী। সে কারণে জয়ী হতে পারিনি। মাত্র ৫০ ভোটের ব্যবধানে আমাকে পরাজয় বরণ করতে হয়েছে। এম এম শাহীন বলেন, ‘অনেকে পছন্দ করেননি, নানা কথা বলেছেন। তবে বাস্তবে আমি দেখেছি যে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষের বিন্দুমাত্র কার্পণ্য ছিল না। সেটি ছিল সুষ্ঠু নির্বাচনের অনন্য এক উদাহরণ।’ এম এম শাহীন উল্লেখ করেন, ‘সেই নির্বাচনে আবারো প্রমাণিত হয়েছে যে মৌলভীবাজারবাসী পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী। ভোট যুদ্ধে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও উদাহরন হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।’

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি সৈয়দা হাসনা বেগম বলেন, মৌলভীবাজারে একটি ভাল হাসপাতাল নেই। উন্নত চিকিৎসা নেই। এর ভিকটিম আমি নিজেও। ছেলেকে হারিয়েছি সুচিকিৎসার অভাবে। তিনি বলেন, জেলা সদরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ মৌলভীবাজারের উন্নয়নে যে কোন উদ্যোগে আমাকে পাশে পাবেন। সকলেই দলমতের উর্দ্ধে উঠে সহায়তা দেবেন। অপর বক্তাদের আহবানের পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত সোসাইটির কর্মকর্তারাও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে এখন থেকেই সোচ্চার হবার অঙ্গিকার করেছেন। জনপ্রিয় শিল্পী মিঠুন জব্বার, কৃষ্ণাতিথি, কনক এবং কামরুজ্জামান বকুলের গানের আমেজে গভীর রাতে সমাপ্ত হয় এ অনুষ্ঠান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV