Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ বরণ : প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: April 15, 2017 | 11:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নতুন বছর ১৪২৪ বরণ করে নিলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়ে বিভিন্ন সংগঠন স্থানীয় সময় শুক্রবার উদযাপন করে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বৈশাখী র‌্যালি, পান্তা-ইলিশ ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বাংলা নববর্ষ ১৪২৪’কে বরণের সবচেয়ে বড় উৎসবটি হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্কিং লটসহ সুপরিসর মিলনায়তনে। বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি বাংলা নববর্ষ উদযাপন করে এখানে। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় বের করা হয় বৈশাখী র‌্যালি। বাঙালি পোশাকে নানান সাজে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালির সবার হাতে ছিল রঙ-বেরঙের ফেস্টুন ও প্লাকার্ড। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলের পার্কিং লটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বৈশাখী মেলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি বিভিন্ন পণ্য দিয়ে পসরা সাজায় স্টলগুলো। বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। চমত্কার আবহাওয়ার কারণে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে ভিড় করেন মেলা প্রাঙ্গণে। সন্ধ্যার পর তিল ধারণের ঠাঁই ছিল না অনুষ্ঠানস্থলে।

 বাংলাদেশ সোসাইটির বৈশাখী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো. আজিজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শাহাবুদ্দীন, এমপি, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ প্রমুখ। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসবের জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক আব্দুল খায়ের মিয়া, সদস্য-সচিব আজাদ বাকির, প্রধান সমন্বয়কারি সৈয়দ এম কে জামান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভ’ইয়া, সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়, গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, স্কুল শিক্ষা সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য ফারহানা চৌধুরী, সাদী মিন্টুসহ সকলেই বৈশাখী পোষাকে মঞ্চে উঠলে মিলনায়তনে উপস্থিত সকলে প্রাণঢালা অভিনন্দন জানান। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর প্রবাসের বিশিষ্ট শিল্পীরা ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে উপস্থিত সকলে বৈশাখে হারিয়ে যান। ঢাকা থেকে আসা জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভিন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বাপ্পী সোম, রোকসানা মির্জা, রানু নেওয়াজ প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সুর-ছন্দ, সুর বাহার ও বাফা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
প্রবাসের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কল প্রতি বছরের মত বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রথম সাউন্ডভিউ’র চৌহদ্দীর বাইরে তারা উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করে বর্ণাঢ্য বৈশাখ বরণ অনুষ্ঠানের। শত শত প্রবাসী বাংলাদেশী গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন। তবে স্থান সংকুলান না হওয়ায় বিপুলসংখ্যক প্রবাসী মন খারাপ করে ফিরে গেছেন।
ড্রামা সার্কলের সভাপতি আবীর আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শাহাবুদ্দীন, এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজেসেবক অধ্যাপক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে স্বাগত বক্তব্য দেন ড্রামা সার্কলের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ।
ড্রামা সার্কলের অনুষ্ঠানমালার মধ্যে ছিল পান্তা-ইলিশ অপ্যায়ন, ফ্যাশন শো, শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেন  মীরা সিং, শারমীন মহসীন, শাহ মাহবুবু, কান্তা আলমগীর, লেমন চৌধুরী, চন্দ্রা রায়, সজল, মিথুন জব্বার, শাহরীন সুলতানা, ডা. নার্গিস রহমান, চন্দন চৌধুরী, বিপা, বাফা, নৃত্যশিল্পী মাইসা, লীনা প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ড্রামা সার্কল বাংলা নববর্ষ উদযাপন করে আসছে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বছর পয়লা বৈশাখকে বরণ করে নেয় সাংস্কৃতিক সংগঠন প্রকৃতি নিউইয়র্ক। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ উপলক্ষে ‘প্রভাতে বর্ষবরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার রমনার বটমুলে বর্ষবরণের আদলে প্রকৃতি নিউইয়র্কের শিল্পীরা সঙ্গীত পরিবশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ প্রমুখ।

বৈশাখ বরণের আরেকটি অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কাদের মিয়া উপস্থিত সকলকে বৈশাখী শুভেচ্ছা জ্ঞাপনের সময় অনুরোধ জানান বাংলাদেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার। ‘একাত্তরের চেতনায় আবারো ঐক্যবদ্ধ হবার সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার পরিক্রমাকে ত্বরান্বিত করতে’-উল্লেখ করেন কাদের মিয়া। এখানেও বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, পান্তা-ইলিশসহ বাঙালি-খাদ্য পরিবেশন করা হয় সকলের মধ্যে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নজরুল ইসলাম বাবুল, মোবস্বির মিয়া, মোহাম্মদ হানিফ, লুৎফুল করিম, রেফায়েতউল্লাহ চৌধুরী, ফজলুল কাদের প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV