Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেটের সাথে বাংলাদেশীদের সমস্যা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: April 18, 2017 | 3:45 PM

নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নানা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সন্ত্রস্ত অবস্থা থেকে বাংলাদেশীদের অব্যাহতি প্রদানের পাশাপাশি পারিবারিক দাঙ্গা এবং গৃহায়ন সমস্যার সমাধান নিয়ে প্রাণবন্ত এক আলোচনা হলো নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসা জেমস’র সাথে। মাস দুয়েক আগে বাড়ির মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশী জাকির খানের স্ত্রী-সন্তানদের হাউজিং সমস্যা নিয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়।

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের পাঠ্যপুস্তকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মায়ের ভাষার জন্যে জীবনদানের অবিস্মরণীয় ইতিহাস সংযোজনে সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে মাঠে নামার সংকল্প ব্যক্ত করলেন সিটির পাবলিক এডভোকেট লেটিসা জেমস। একইসাথে নানাভাবে নিগৃহিত বাংলাদেশী নারী সমাজের জন্যে সিটি প্রশাসনের সর্বস্তরে বাংলা অনুবাদক রাখার পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন অভিবাসীদের বন্ধু হিসেবে পরিচিত লেটিসা জেমস। নাগরিকদের জন্যে সিটির যাবতীয় সুযোগ-সুবিধার তথ্য আরো বিস্তারিতভাবে জানাতে শীঘ্রই বাংলাদেশ সোসাইটির একটি টাউন হল মিটিংয়ে তিনি অংশ নেবেন বলেও উল্লেখ করেন। ভাড়াটের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত জাকির খানের পরিবারের দুর্দশা লাঘবেও বিশেষ একটি উদ্যোগের কথা বলেছেন লেটিসা জেমস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের কঠোর সমালোচনা করে পাবলিক এডভোকেট লেটিসা জেমস বলেন, এই সিটিতে অভিবাসীদের মধ্যে যারা কোন অপরাধ করেননি এবং কঠোর শ্রমে নিজের স্বপ্ন গড়ার পাশাপাশি আমেরিকার উন্নয়নে অবদান রেখে চলেছেন-তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা বৈধ-অবৈধ নির্বিশেষে সকল অভিবাসীর জন্যে ঢাল হয়ে অবস্থান করছি। কারণ, নিউইয়র্ক হচ্ছে অভিবাসীদের সিটি।

উঠতি কম্যুনিটি হিসেবে বাংলাদেশীদের জন্যে সিটি কী কী করতে পারে তা নিয়ে খোলামেলা আলোচনার উদ্দেশ্যে ১৭ এপ্রিল সোমবার সকালে নিজের অফিসে প্রাত:রাশের আয়োজন করেছিলেন লেটিসা জেমস। এতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডেমক্র্যাট মোর্শেদ আলম, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী আকতার হোসেন বাদল, মূলধারার রাজনীতিক ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হওলাদার এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আব্দুস শহীদ, কাজী আজম ও সিরাজউদ্দিন সোহাগ, জাতীয়তাবাদি ফোরামের প্রধান উপদেষ্টা এ কে এম রফিকুল আলম, আওয়ামী লীগের রফিকুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, মামুন’স টিউটোরিয়ালের ডা. নাহিদ খান, নারী সংগঠক রোকেয়া বেগম, এটর্নী সোমা সাঈদ, এটর্নী নাজমুল আলম, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ প্রমুখ।

ব্রঙ্কসের রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান নিহত হবার পর তার শিশু সন্তানসহ স্ত্রীকে সিটির শেল্টারে স্থান দেয়া হলেও এখন তাকে সরে যাবার নোটিশ জারী হয়েছে। কিন্তু কোথায় যাবেন তিনি? কোথায় পাবেন আশ্রয়? এমন প্রসঙ্গের অবতারণা করেন ডা. নাহিদ খান। এরপর ফ্লোর নিয়ে ব্যবসায়ী ও ডেমক্র্যাট আকতার হোসেন বাদল বলেন, আমি সিটির হাউজিং প্রজেক্টে (এইচপিডি) কাজ করছি। তার বাসা আমিও খুঁজে দিতে পারি, যদি সিটি আমাকে সে সুযোগ দেয়। এ সময় পাবলিক এডভোকেট লেটিসা জেমস সাদর আমন্ত্রণ জানিয়ে বাদলের সহায়তা চান অসহায় পরিবারটির বাসা খুঁজে দেয়ার জন্যে। এজন্যে সিটি প্রশাসন তার কাছে কৃতজ্ঞ থাকবে বলেও উল্লেখ করেন।

বাদল প্রবাসীদের বহুবিধ সমস্যার সমাধানে বাংলাদেশ সোসাইটির ব্যানারে টাউন হল মিটিংয়ের প্রস্তাব দিলে সেটিও লুফে নেন লেটিসা। মোহাম্মদ এন মজুমদার সিটির সেবামূলক কর্মকান্ডের সাথে প্রবাসীদের পরিচিত করার জন্যে বাংলাদেশী মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, হাউজিং, ডমেস্টিক ভায়োলেন্স, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে কীভাবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা সম্বলিত প্রচারপত্র নিয়ে মসজিদের সামনে টেবিল বসানো উচিত। কম্যুনিটির বড় বড় ইভেন্টেও অনুবাদকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত হতে পারেন।

শুরুতেই বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার ফ্লোর নিয়ে সিটির বিভিন্ন সার্ভিস সম্পর্কে প্রবাসীদের সবিস্তারে অবহিত করার অভিপ্রায়ে সোসাইটির নিজস্ব ভবনে টাউন হল মিটিংয়ের প্রস্তাব রেখেছিলেন। সে সময় সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকীও ছিলেন সেখানে। লেটিসা জেমস এ ব্যাপারে বিস্তারিত যোগাযোগের জন্যে তার কর্মকর্তাদের নির্দেশ দেন। রহিম হাওলাদার এ সংবাদদাতাকে বলেছেন, শীঘ্রই আমরা টাউন হল মিটিংয়ের আয়োজন করছি। সে সময় বাংলায় যাতে সকলেই স্বাচ্ছ্বন্দে কথা বলতে পারেন, সেজন্যে অনুবাদক রাখা হবে। শুধু তাই নয়, সিটি প্রশাসনের সার্ভিসসমূহের বাংলা অনুবাদও করা হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV