নিউইয়র্কে এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্টের উদ্বোধন : ব্রঙ্কস ইউনাইটেড ও নিউজার্সীর শুভ সূচনা
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজনে প্রতি বছরের মতো এবারও ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ মাঠে গড়ালো। এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমোজিন সার্ভিসেস’। লীগে ৯টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ১৬ এপ্রিল রোববার অপরাহ্নে লীগ ও টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, সাবেক এমপি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুল ইসলাম এবং গ্র্যান্ড স্পন্সর প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট শমশের আলী। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্পোর্টস কাউন্সিলের এমন উদ্যোগ ও আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে লীগ ও টুর্নামেন্টের খেলা সম্পন্ন করতে সবাইকে খেলোয়ারী মনোভাব নিয়ে অংশ নেয়ার আহ্বান জানান। মনজুর আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশী কমিউনিটির তরুণদের রাজপথ থেকে মাঠে ব্যস্ত রাখতেই স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠা এবং প্রতিবছর লীগ ও টুর্নামেন্টের আয়োজন। মহিউদ্দিন দেওয়ান বলেন, বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সম্প্রতি নিউইয়র্ক সফরকালীন সময়ে তার সাথে মতবিনিময়কালে লীগ ও টুর্নামেন্ট ছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী আমাদের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দেয়ার পাশাপাশি এবারের লীগ ও টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।এরপর প্রধান অতিথি মাসুদ বিন মোমেন রং বে রং-এর এক গুচ্ছ বেলুল উড়িয়ে এবং ফুটবলে শট মেরে লীগের আনুষ্ঠানিতক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ইনক’র সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি মাসুদুল হক সানু ও সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা যথাক্রমে ছদরুন নূর, আতাউর রহমান সেলিম, জুনায়েদ আহমেদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল হাসিম হাসনু ও মিসবা আবদীন, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি কার্যকরী পরিষদ সদস্য জহির উদ্দিন জুয়েল, সৈয়দ এনায়েত আলী, তোফায়েল ইসলাম, আবু তাহের আছাদ, মফিজুল ইসলাম রুমি, মোহাম্মদ সাদী মিন্টু, জে মোল্লা সানি, আব্দুল কাদির লিপু, রফিকুল ইসলাম ডালিম ও ইয়াকুত, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল চৌধুরী এবং বিভিন্ন দলের খেলোয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।
খেলার সংক্ষিপ্ত বিবরণী: উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বিগত সাতবারের লীগ চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্সকে পরাজিত করে লীগে শুভ সূচনা করে এবং পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ১৭ মিনিটের সময় দলের স্টাইকার কফিল গোল করেন (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের সময় দলের পক্ষে সিদ্দিক দ্বিতীয় গোল করেন (২-০)। খেলায় আক্রমন, পাল্টা আক্রমন থাকলেও ছিলো কোন উত্তেজনা। খেলার মাঝপথে বৃষ্টি হওয়ায় মাঠে উপস্থিত দর্শকদের খানিকটা দূর্ভোগ পোহাতে হয়।
ব্রঙ্কস স্টার ও জ্যাকসন হাইটস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলা ১-১ গোলে ড্র হয়। এই খেলার প্রথমার্ধ ছিলো গোল শূন্য। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের সময় জ্যাকসন হাইটস ক্লাবের সোহেল প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলা শুরু হতে না হতেই সঙ্ঘবদ্ধ আক্রমন থেকে গোল করেন ব্রঙ্কসের রাফি (১-১)। শেষ পর্যন্ত খেলাটি ড্র থাকে এবং উভয় দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। এছাড়া দিনের তৃতীয় খেলায় নিউজার্সী ইউনাইটেড ৩-১ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলায় নিউজার্সীর পক্ষে শোয়েব দু’টি এবং হাফিজ একটি গোল করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ